Train Cancelled News : রাধিকাপুর এক্সপ্রেসের দুর্ঘটনায় বিপত্তি! উত্তরবঙ্গের একাধিক ট্রেনের রুট বদল, কখন স্বাভাবিক পরিষেবা? – many express train route diverted by railway after radhikapur express accident


সোমবার ভোর রাতে দুর্ঘটনার কবলে পড়ে আপ রাধিকাপুর এক্সপ্রেস। এরপরেই উত্তরবঙ্গগামী বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। রুট বদল হয়েছে আরও কয়েকটি ট্রেনের। আপাতত ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক। তবে আপ রুটে এখনও দাঁড়িয়ে রয়েছে রাধিকাপুর এক্সপ্রেসের ইঞ্জিন। তা দ্রুত সরানোর কাজ করা হচ্ছে। রাধিকাপুর এক্সপ্রেসের যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়। অপর একটি ট্রেনে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

রুট বদল একাধিক ট্রেনের
এই পরিস্থিতিতে একাধিক ট্রেনের রুট বদল করা হয়েছে। বাতিল করা হয়েছে আজিমগঞ্জ জং- সাহেবগঞ্জ এক্সপ্রেস। অন্যদিকে, কলকাতা আগরতলা ও কলকাতা- কাটিহারকে আজিমগঞ্জ জংসন দিয়ে নলহাটি রামপুরহাট গুমানি রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আপ রাধিকাপুর ও শিয়ালদা- সাহারশা এক্সপ্রেসকে জঙ্গিপুর রোড স্টেশনে ফিরিয়ে আনা হয়েছে। বিকেলের মধ্যে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলেই আশাবাদী রেল আধিকারিকরা।

কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?

কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার কারণে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে
05433 ইউপি আজিমগঞ্জ জংশন-বারহারওয়া জংশন বিশেষ (০৪.১২.২০২৩ তারিখে যাত্রা শুরু)
গুমানি-রামপুরহাট-বর্ধমান হয়ে ঘুরিয়ে ডাইভারশন:
13466 – ডাউন মালদা টাউন – হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ( ০৪.১২.২০২৩ তারিখে যাত্রা শুরু)
আজিমগঞ্জ হয়ে ডাইভারশন-নলহাটি জংশন-রামপুরহাট-গুমানি :
13421 ইউপি নবদ্বীপ ধাম – মালদা টাউন এক্সপ্রেস ( ০৪.১২.২০২৩ তারিখে যাত্রা শুরু)
05435 ইউপি কাটোয়া জংশন – আজিমগঞ্জ বিশেষ ( ০৪.১২.২০২৩ তারিখে যাত্রা শুরু) আজিমগঞ্জ জংশনে সংক্ষিপ্তভাবে শেষ হবে।

Train Accident in Farakka : রেললাইনে আচমকা লরি, ফরাক্কায় দুর্ঘটনার কবলে উত্তরবঙ্গগামী এক্সপ্রেস
উল্লেখ্য, রবিবার রাত ১টা ২৫ মিনিট নাগাদ ফরাক্কা থানার বল্লালপুরে দুর্ঘটনার কবলে পড়ে আপ রাধিকাপুর এক্সপ্রেস। রেল ট্র্যাকের উপর বালি বোঝাই একটি লরি আচমকাই এসে যায়। তড়িঘড়ি ব্রেক কষেন লোকো পাইলট। এরপর ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়। বন্ধ হয়ে যায় আপ ডাউন দুটি লাইনেই ট্রেন চলাচল। ডাউন লাইন থেকে বালি বোঝায় ট্রাক সরিয়ে বেলা সাড়ে দশটা নাগাদ ওই লাইন খালি করা হয়। তবে আপ লাইন থেকে রাধিকাপুর এক্সপ্রেসের ইঞ্জিন এখনও সরানো সম্ভব হয়নি। তবে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। সন্ধ্যা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে মনে করা হচ্ছে। এই ট্রেন বিভ্রাটের ফলে বিপাকে বহু যাত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *