‘কোহলিকে অধিনায়কত্ব থেকে…!’ মহারাজের মেগা আপডেটে ময়দানে মহাপ্রলয়


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) পর ভারতীয় দলের ব্য়াটন উঠেছিল বিরাট কোহলির (Virat Kohli) হাতেই। সাদা এবং লাল বলের ক্রিকেটে তাঁকেই নেতা বেছে নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। তবে অধিনায়ক হিসাবে ভারতীয় ক্রিকেটে বিরাটের অধ্য়ায় যেভাবে শেষ হয়েছিল, তা নিয়ে বিতর্ক, সংশয় ও প্রশ্ন আজও রয়ে গিয়েছে। দেশের সর্বকালের অন্য়তম সেরা অধিনায়কের নাম সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly)। ২০১৯ সালে বিসিসিআই-এর সভাপতি হন সৌরভ। দায়িত্বে ছিলেন তিন বছর। আর সৌরভ মসনদে থাকাকালীনই বিরাট অধিনায়কত্ব ছেড়েছিলেন। ২০২১-২২ সালের ডিসেম্বর-জানুয়ারি নাগাদ ভারত গিয়েছিল দক্ষিণ আফ্রিকা সফরে। 

আরও পড়ুন: Animal: ‘জঙ্গলে বাস করি না’, ভয়ংকর রিভিউ দেশের সিনিয়র ক্রিকেটারের, পোস্ট হাওয়া!

রামধনু দেশে উড়ে যাওয়ার আগে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে একের পর এক বোমা ফাটিয়ে ছিলেন বিরাট। তাঁর নিশানায় ছিলেন সৌরভ। বোর্ড সভাপতির দিকে পরোক্ষ ভাবে আঙুল তুলে কোহলি বিস্ফোরক দাবি করেন। তিনি জানান যে, তাঁকে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়তে কেউ বারণ করেননি। এখানেই শেষ নয়, কোহলি এও বলেছিলেন যে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দল ঘোষণার মাত্র ৯০ মিনিট আগে তিনি জানতে পারেন যে, টি-২০ ফরম্যাটের পর ওয়ানডে ফরম্যাটেও আর তিনি অধিনায়ক থাকছেন না। বোর্ডের তরফে সেভাবে তাঁর সঙ্গে যোগাযোগই করা হয়নি। এরপর থেকেই সৌরভ বনাম বিরাট অধ্য়ায় শুরু হয়ে যায়।

এবার সৌরভ ‘দাদাগিরি আনলিমিটেড টেন’-এ বিরাটের অধিনায়কত্ব নিয়ে কথা বলেন। মহারাজ বলেন, ‘দেখুন আমি বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিইনি। এই কথা আমি বহুবার বলেছি। কোহলি ভারতকে টি২০ ফর্ম্য়াটে নেতৃত্ব দিতে আগ্রহী ছিল না। ওর এই সিদ্ধান্ত জানার পর, আমি ওকে বলি, তুমি যখন টি২০আই-তে ক্য়াপ্টেনসি করতে আগ্রহী নও, তাহলে তুমি পুরোপুরি সাদা বলের ক্রিকেটের দায়িত্বই ছেড়ে দাও। তাহলে একজন সাদা বলের ও আরেকজন লাল বলের অধিনায়ক হোক।’ সৌরভের এই বক্তব্য়ের পর অনেক কিছুই স্পষ্ট হয়ে গেল। বিরাটের পর তাঁর জুতোয় পা গলিয়েছেন রোহিত শর্মা। যদিও রোহিতও নাকি সব ফরম্য়াটে নেতৃত্ব দিতে রাজি ছিলেন না। সৌরভই তাঁকে রাজি করান। ধোনির পর বিরাট বা রোহিত, কেউই এখনও দেশকে কোনও আইসিসি ট্রফি জেতাতে পারেননি। 

আরও পড়ুন: Virat Kohli: বিরাট নিজেই রেস্তোরাঁ মালিক, তবে লন্ডনের এই ঠেক প্রিয়, কোথায় সারলেন ভোজ?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *