Abhishek Banerjee : ৭০ হাজার বৃদ্ধকে আর্থিক সাহায্য অভিষেকের! টাকার উৎস কী? প্রশ্ন বিজেপির – bjp raises questions about abhishek banerjee organising old age pension camp


গোটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রায় ৭০ হাজার মানুষ বিধবা বা বার্ধক্য ভাতা পাননি। অভিযোগ ছিল এমনটাই। একটি সভা থেকে সেই ৭০ হাজার মানুষকে নিজের উদ্যোগে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এই আর্থিক সাহায্যের অর্থ আসছে কোথা থেকে, প্রশ্ন তুলেছে বিজেপি।

কী ঘোষণা ছিল অভিষেকের?

কালীপুজোর আগে একটি অনুষ্ঠান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, তাঁর সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে প্রায় ৭০ হাজার মানুষ বার্ধক্য বা বিধবা ভাতা থেকে বঞ্চিত হয়ে আছেন। প্রশাসনিক কোনও সমস্যার জন্য তাঁরা সেই প্রাপ্য অর্থ পাচ্ছেন না। সেই সভা থেকেই তিনি ঘোষণা করেন, আগামী জানুয়ারি মাস থেকে তাঁরা যাতে সেই অর্থ পান, সে ব্যবস্থা করা হবে।

কী কর্মসূচি নেওয়া হয়?

অভিষেকের সেই ঘোষণা বাস্তবায়িত হতে শুরু করে এ মাস থেকেই। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ক্যাম্প করে বার্ধক্য বা বিধবা ভাতার পরিবর্তে কিছু আর্থিক সাহায্য দেওয়ার কর্মসূচি শুরু হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ক্যাম্প থেকে আবেদন পূরণের মাধ্যমে সেই আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। প্রশ্ন তোলা হচ্ছে, সরকারি আর্থিক সাহায্যের বদলে একজন সাংসদ কী ভাবে এরকম আর্থিক সাহায্য করতে পারেন? সেই অর্থ কোন তহবিল থেকে আসছে?

Abhishek Banerjee : কথা রাখলেন অভিষেক! ডায়মন্ড হারাবারের ৭০ হাজার মানুষকে ভাতা দিতে উদ্যোগী সাংসদ
জানা গিয়েছে, এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭ টি বিধানসভার প্রতিটা অঞ্চলে এবং ওয়ার্ডে খোলা হয়েছে এই ক্যাম্প যারনাম ‘সাংসদ সহায়তা কেন্দ্র’। সেই ক্যাম্প থেকে বার্ধক্য ভাতা পাওয়ার উপযুক্ত ব্যক্তিরা এসে নির্দিষ্ট ফর্ম ফিলাপ করছেন। তাঁদের তথ্য যাচাই করে দেখা হচ্ছে। যথোপযুক্ত পর্যন্ত তথ্য জমা দিলে কাজ হয়ে যাবে বলে জানা গিয়েছে। প্রথম দফায় চলবে ৬ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। দ্বিতীয় দফায় ১১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত কাজ হবে।

বিজেপি কী বলছে?

বিজেপি নেতা সুফল ঘাঁটু জানান এসব তৃণমূলের ভাঁওতাবাজি। এই টাকা কোথা থেকে আসছে সেই নিয়েও প্রশ্ন তোলেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *