ফের ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি। অফিস টাইমে ব্যাহত ট্রেন চলাচল। হাওড়া ১৩, ১৪ এবং ১৫ নং প্ল্যাটফর্ম থেকে দক্ষিণ পূর্ব রেলের কোনও লোকাল ট্রেন ছাড়ছে না বলে জানা গিয়েছে। চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদের। সমস্যা মেটানোর জন্য কাজে নেমে পড়ছেন রেল কর্মীরা।
ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে ১৩, ১৪ এবং ১৫ নম্বর প্লাটফর্ম থেকে দক্ষিণ পূর্ব রেলের কোওনরকম লোকাল ট্রেন ছাড়া যাচ্ছে না। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া স্টেশনের কাছে রেল ইয়ার্ডের কাছে ওভারহেডের তার ছিঁড়ে যায়। যে কারণে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। সেই কাজ করার জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। এর ফলে দক্ষিণ পূর্ব রেলের আমতা লোকাল, পাঁশকুড়া লোকাল এবং খড়গপুর লোকাল বাতিল করেছে দক্ষিণ পূর্ব রেলওয়ে। অফিস টাইমে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় ব্যাপক যাত্রী বিক্ষোভ হাওড়া স্টেশনে।

শনিবার অফিস টাইমে সন্ধ্যায় এই বিপত্তি ঘটে। একের পর এক ট্রেন স্থগিত করে দেওয়া হয়। একাধিক লোকাল ট্রেন বাতিল করে দেওয়ার ফলে মুশকিলে পড়েন যাত্রীরা। হাওড়া থেকে খড়গপুর, পাঁশকুড়া, আমতা শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে হাজার হাজার যাত্রী হয়রানির মধ্যে পড়েন। স্টেশন চত্বরে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। তবে রেলের তরফে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে।
বিস্তারিত জানতে রিফ্রেশ করুন…