Malaika-Arjun Break Up: ২ মাস আগেই প্রেম ভেঙেছিল মালাইকা-অর্জুনের, কিন্তু তারপর…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাধারণ প্রেম কাহিনীর থেকে অনেকটাই অন্যরকম মালাইকা অরোরা(Malaika Arora) ও অর্জুন কাপুরের(Arjun Kapoor) প্রেমের গল্প। আরবাজজের সঙ্গে বিবাহিত থাকাকালীনই মালাইকার সঙ্গে অর্জুনের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। কিন্তু সেই সময় সেই সম্পর্কের কথা অস্বীকার করেন তাঁরা। এরপর আরাবাজের সঙ্গে বিচ্ছেদের পরে সোশ্যাল মিডিয়ায় অর্জুনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা মেনে নেন। কিছু মাস আগেই শোনা যায় যে অর্জুন ও মালাইকার প্রেমেও ফাটল ধরেছে। কিন্তু এরপর তাঁদের ফের একসঙ্গে দেখে অনেকেই ব্রেক আপের কথা গুজব বলে উড়িয়ে দেন। তবে এখন জানা যাচ্ছে, সত্যিই ২ মাস আগে ব্রেক আপ হয়েছিল তাঁদের।

আরও পড়ুন- Malaika-Arjun Break Up: মালাইকাকে বিয়ে করতে চান না অর্জুন …

বলিউডের অন্যতম চর্চিত তারকা জুটি মালাইকা ও অর্জুন। বয়সের তফাৎ হোক কিংবা তাঁদের রসায়ন, সবেতেই তাঁরা অনন্য। অর্জুনের কথায় বারংবার উঠে এসেছে মালাইকার সাপোর্টের কথা। অভিনেতার মা প্রয়াত হওয়ার পরে যেভাবে পাশে দাঁড়িয়েছিলেন মালাইকা, তার কথা প্রায়ই বলেন তিনি। অন্যদিকে অর্জুন যেভাবে মালাইকার অতীত, মালাইকার ছেলে আরহানকে স্বীকার করে নিয়েছেন, তাও এক কথা কাবিল-ই-তারিফ। তাঁদের নিয়ে অনেক ট্রোলিং হয়েছে, অনেক নেতিবাচক কথা শুনতে হয়েছে, তবে দারুণভাবেই পুরো বিষয়টি তাঁরা হ্যান্ডেল করেছেন।  

কিন্তু এসবের মাঝেই শোনা যায় যে তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। যা প্রথমে গুজব মনে হলেও আদতে তা গুজব নয়। ২ মাস আগে ব্রেক আপ হলেও সেই বিচ্ছেদ স্থায়ী হয়নি। বিচ্ছেদের কারণ কী ছিল? জানা যায় যে কমিটমেন্টে সমস্যার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। শোনা যায় তাঁদের সম্পর্কে কিছু জটিলতা তৈরি হয়েছিল। সেই কারণেই তাঁর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ঘনিষ্ঠ সূত্রের খবর, তাঁদের মধ্যে একজন বিয়ে করে এই সম্পর্ককে এগিয়ে নিতে চান কিন্তু আরেকজনের বিয়েতে আপত্তি রয়েছে, সেই কারণেই এই বিচ্ছেদ।

আরও পড়ুন- Janhvi Kapoor: ‘শরীরের সব ক’টা বিউটি স্পট দেখাবে?’, জাহ্নবীর কাছে যৌনতা-ভিক্ষা অভিনেতার!

সম্প্রতি একটি রিয়ালিটি শোয়ে ফারহা মালাইকার বিয়ে নিয়ে প্রশ্ন করেন। তিনি জিজ্ঞেস করেন, মালাইকা কি আগামী বছরে আবার বিয়ে করবেন? উত্তরে মালাইকা বলেন, যদি কেউ থাকে তাহলে তিনি বিয়ে করবেন। অবাক হয়ে ফারহা বলেন, যদি কেউ থাকে শব্দের মানের কী? মালাইকা তখন পরিষ্কার করে বলেন, যদি কেউ থাকে মানে যদি তাঁকে বিয়ের প্রস্তাব দেন তাহলে তিনি রাজি হয়ে যাবেন। এরপর মজা করেই ফারহা জিজ্ঞেস করেন যেকোনও কাউকেই বিয়ে করে নেবেন মালাইকা? মালাইকা সহমত দেন। এখান থেকেই উঠছে প্রশ্ন, তাহলে কী অর্জুনেরই বিয়েতে অনীহা আর সেই কারণেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। তবে পরে তাঁদের সমস্যা মিটে যায়, বর্তমানে তাঁরা একসঙ্গেই আছেন।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *