বিক্রম দাস: বাড়িতে ইডি-র ম্যারাথন তল্লাশি শেষ। ‘আমার রাজনৈতিক জীবনে কোনও দুর্নীতির সঙ্গে যুক্তি ছিলামও না, আজও যুক্ত নই’, বললেন তৃণমূল বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তাপস রায়।
পুর নিয়োগ দুর্নীতিতে ইডির নজরে এবার বরানগরের বিধায়ক তাপস রায়। আজ, শুক্রবার ভোরে বউবাজারের বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়ি ঢোকেন কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার আধিকারিক। যখন বেরোন, ততক্ষণে সন্ধে নেমেছে। ১১ ঘণ্টারও বেশি সময় ধরে চলে তল্লাশি।
বাড়িতে কেন ইডি? তাপস রায় বলেন, ‘আমার মনে হচ্ছে, এটা কোনও রাজনীতির সঙ্গে যুক্ত বলে….রাজনীতি করি বলে হয়তো ওরা এসেছিল। আমার মোবাইলটা নিয়ে গিয়েছে। আর গোটা চার-পাঁচটা কাগজ নিয়ে গিয়েছে’। বিধায়কের কথায়, ‘আমার কাছে সকলে আসে না, বলে না, আমাকে একটু দেখে দেবেন। পায়ে-হাত ধরে কান্নাকাটি করে, বাবা, মা, স্ত্রী, ছেলের জন্য়। বায়োডেট বা কললেটার নিয়ে, দেখে দেবেন, করে দেবেন। সেই ধরণের কিছু কাগজ পেয়েছে। বহু পুরানো’।
সবিস্তারে আসছে…
