ED Raid | Tapas Roy: ‘সিপিএমের বিরুদ্ধেও কম লড়াই করিনি; বাড়িতে কখনও পুলিস আসেনি’, ইডি তল্লাশি নিয়ে সরব তাপস


শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: শুক্রবার ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি হয়েছে মন্ত্রী সুজিত বসু ও বিধায়ক তাপস রায়ের বাড়িতে। প্রায় ১১ ঘণ্টার বেশি তল্লাশি চলে তাঁর বাড়িতে। গোটা ঘটনার সঙ্গে রাজনীতি ছাড়া আর কিছু নেই বলে ক্ষোভ প্রকাশ করেছেন তাপস রায়। ওই তল্লাশি নিয়ে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল বিধায়ক। বললেন, বাম আমলেও এমনটা হয়নি।

আরও পড়ুন- সুজিত, তাপসের বাড়িতেও ইডি! ‘দিল্লিতে নাম পাঠাচ্ছে বিজেপি’, বললেন কুণাল

জি ২৪ ঘণ্টার সঙ্গে ওই তল্লাশি নিয়ে কথা প্রসঙ্গে তাপস রায় বলেন, ‘নিয়োগের তদবির অনেকেই করেছেন। কাউকে চাকরি দিইনি। দেবও না। এসেন্সি কেন এসছিল জানি না।’ তিনি বিধায়ক। তাঁর কাছে কাজের জন্য তদবির অনেকেই করেন। বায়োডাটা দিয়ে যায়।  অনুরোধ করেন, একটু দেখবেন। সেই ধরনের কিছু কাগজপত্র ইডি পেয়েছে। সেসব বহু পুরনো। এমনটাই জানিয়েছেন তাপস।

এদিকে, তাঁর বাড়িতে টানা ১১ ঘণ্টা তল্লাশি নিয়ে সরব তাঁর রাজনৈতিক বিরোধীরাও। যেমন অধীর চৌধুরী। নিয়োগ দুর্নীতির সঙ্গে তাপস রায় জড়িত থাকতে পারেন তা তিনি মনে করনে না। এনিয়ে তাপস রায় বলেন, এটাই বাংলার রাজনীতি। বাংলার সৌজন্য। আমি তো আর সেদিন রাজনীতিতে আসিনি। টানা ৫২ বছরের রাজনৈতিক কর্মী আমি। যারা আমার জন্য বলেছেন তাদের শুভেচ্ছা জানাই। এটাই হওয়া উচিত। বাংলায় এই সৌজন্যের রাজনীতি নষ্ট করেছে বিজেপি। পয়সা নিয়ে ভর্তি, রেলের কোঅপারেটিভ ব্যাঙ্কে পয়সা নিয়ে চাকরি দেওয়া-এসব নিয়ে আমার লড়াই রয়েছে। কোনও নিয়োগের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।

কোনও নিয়োগ কি তিনি দেননি? তাপস রায় বলেন, আমি নিয়োগ দেওয়ার কে? জন প্রতিনিধি হিসেবে আমরা কাছে মানুষ আসে বায়েডাটা দিয়ে যায়। বলে, একটা কল পেয়েছি। একটু দেখে দেবেন।  সেগুলোও করতে পারিনি। বা পারব না। অন্যায়ভাবে দেওয়া, অর্থের বিনিময়ে দেওয়া তো অন্যায় বটেই। বলতে পারব না কেন এই ইডির তল্লাশি। মনে হয় আমি পরিস্থিতির শিকার। তৃণমূলের ভালো কর্মী হিসেবে এটা হয়তো রাজনৈতিক প্রতিহিংসা হতে পারে। এই তল্লাশির কোনও প্রভাব পড়বে কিনা তা জানি না।

রাজনৈতিক প্রতিহিংসা কী কারণে? তাপসবাবু বলেন, দীর্ঘদিন ধরে নিয়োগ দুর্নীতি নিয়ে হইচই চলছে। এর মধ্যেই হঠাত্ করেই কাল আমার বাড়িতে ইডি কেন এল তা আজও আমার কাছে স্পষ্ট নয়। আমি ডাকসাইটে যুব নেতা ছিলাম। লড়াই কম করিনি। সবাই সেটা জানে।  সিপিএমের সঙ্গে কম লড়াই করিনি। তবে আমার বাড়িতে বা অফিসে পুলিস কখনও আসেনি। এর পেছনে তো রাজনৈতিক প্রতিহিংসা তো রয়েইছে। গতকালই ওই তল্লাশি নিয়ে তাপস রায় বলেন, ওরা এসেছিল। যা দেখার তা দেখেছে। নির্দিষ্টভাবে তেমন কিছু জিজ্ঞাসা করেনি। এনিয়ে তেমনকিছু বলব না। যা বলার মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলবেন।

ইডির ওই তল্লাশি নিয়ে গতকাল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, রাজ্যের নেতারা দিল্লিতে লিস্ট পাঠাচ্ছে। বলছে, এরা তৃণমূলের হয়ে বাড়াবাড়ি করছে। এদের বসানো দরকার। ফলে ওদের কাছে যাও, জিজ্ঞাসবাদ করো। এভাবেই ব্যাস্ত করে দাও। এটাই চলছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *