Train Cancellation : রাত পোহালেই হাওড়া, বর্ধমান-সহ বিভিন্ন লাইনে একগুচ্ছ ট্রেন বাতিল! ভেস্তে যেতে পারে ছুটির দিনের প্ল্যান – train cancel in howrah bandel burdwan and many other line on sunday


রেলের কাজের জন্য সপ্তাহান্তে ছুটির দিনে আবারও একগুচ্ছ ট্রেন বাতিল। বেশকিছু ট্রেনের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। হাওড়া, তারকেশ্বর, ব্যান্ডেল-সহ বিভিন্ন লাইনে ট্রেন বাতিল ও সূচি পরিবর্তন হচ্ছে। ইতিমধ্যেই সেই কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে পূর্ব রেল।

১৪.০১.২৪ রবিবার রেলের কাজের জন্য হাওড়া থেকে বাতিল থাকবে ৩৭৩১৫, ৩৬৮২৩ ও ৩৬৮২৫। তারকেশ্বর থেকে বাতিল থাকবে ৩৭৩২৬। বর্ধমান থেকে বাতিল থাকবে ৩৬৮৩৮, ৩৬৮৪২। ব্যান্ডেল থেকে বাতিল থাকবে ৩৭৭৪৯। কাটোয়া থেকে বাতিল থাকবে ৩৭৭৪৮, ০৩০৯৫ এবং আজিমগঞ্জ থেকে ০৩০৯৬।

বেশকিছু ট্রেনের সময়সূচিরও পরিবর্তন করা হচ্ছে। ৩৭৩২৮ তারকেশ্বর – হাওড়া লোকাল তারকেশ্বর থেকে সকাল ১১টা ১৫ মিনিটের পরিবর্তে সকাল ১১টা ৪৬ মিনিটে ছাড়বে। ১২৩৩৮ বোলপুর শান্তিনিকেতন – হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস বোলপুর শান্তিনিকেতন থেকে দুপুর ১টা ১০ মিনিটের পরিবর্তে দুপুর ১টা ৪৫ মিনিটে ছাড়বে।

আবার ১৩০১৫ / ১৩০১৬ হাওড়া – জামালপুর – হাওড়া – কবিগুরু এক্সপ্রেস চলার পথে উভয় দিকেই ২০ মিনিটের জন্য নিয়ন্ত্রিত হবে। ১২৩০৪ নিউ দিল্লি – হাওড়া পূর্বা এক্সপ্রেস আসানসোল ডিভিশনে ৪৫ মিনিটের জন্য নিয়ন্ত্রিত হবে।

প্রসঙ্গত, রেলের কাজের জন্য বিগত কয়েক মাস ধরেই লাগাতর হাওঢ়া ও শিয়ালদা শাখা, এমনকী দূরপাল্লার ট্রেনও কখনও বাতিল বা সময়সূচির পরিবর্তন করা হচ্ছে। বেশিরভাগ সময়ে তা করা হচ্ছে সপ্তাহান্তে, ফলে নিত্যযাত্রীর সংখ্যা কিছুটা কম থাকলেও, যাঁদের বিভিন্ন প্রয়োজনে ছুটির দিনেও বাড়ি থেকে বের হতে হয়, তাঁদের সমস্যার সমমুখীন হতে হচ্ছে। এক্ষেত্রে গন্তব্যে পৌঁছতে হয়রানির শিকার হতে হচ্ছে মানুষকে।

এছাড়া অনিয়মিত সময়ে ট্রেন চলার অভিযোগ তো রয়েইছে। প্রায় প্রতিদিনই হাওড়া, শিয়ালদা-সহ বিভিন্ন লাইনে দেরিতে ট্রেন চলার অভিযোগ ওঠে। কখনও কখনও দেরিতে ট্রেন চলার কারণে বিক্ষাভ – প্রতিবাদেও সরব হন যাত্রীরা। সাম্প্রতিককালে দক্ষিণ – পূর্ব শাখায় একাধিকবার যাত্রীদের বিক্ষোভ দেখা গিয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে চলছে শীতকাল। কুয়াশার কারণেও যাতায়াতে অনেকটা সমস্যা হচ্ছে। বিশেষত ফেরি যোগাযোগে ভীষণই সমস্যা হচ্ছে। মাঝে মধ্যেই কুয়াশার করাণে বিভিন্ন রুটে বন্ধ থাকছে ফেরি যোগাযোগ। ফলত সেক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হচ্ছেন যাত্রীরা। কখনও কখনও কুয়াশার কারণে ট্রেনও অনিয়মিত সময়ে চলছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে নতুন করে সপ্তাহাতে ফের ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি জারি করল রেল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *