Rose Exhibition 2024,মহানগরে গোলাপ প্রতিযোগিতায় তবে ১৫০ ফুল! – rose exhibition was held at lions safari park in rabindra sarovar


এই সময়: টেবিলের উপর পরপর সাজানো কাচের বোতলে চোখ ধাঁধানো এক একটা গোলাপ। লাল, হলুদ, কমলা, গোলাপি — নানা রঙের ছটায় এ বলে আমায় দেখ ও বলে আমায়। সারা দুনিয়ায় এমন ভাবেই গোলাপের প্রদর্শনী ও প্রতিযোগিতা হয়ে থাকে।

কিন্তু অন্য অনেক বিষয়ের মতো এ ক্ষেত্রেও উল্টো পথে হাঁটে কলকাতা। রাজ্যের গোলাপ-প্রেমীদের সংগঠন ‘বেঙ্গল রোজ় সোসাইটি’ এবং ‘লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা, নর্থ’-এর যৌথ উদ্যোগে রবীন্দ্র সরোবরের ‘লায়ন্স সাফারি পার্ক’-এ অনুষ্ঠিত হলো ৩৪তম গোলাপ প্রদর্শনী। দেখা গেল, শুধু কাচের বোতল নয়, ফুলের ভারে ঝুঁকে পড়া টবে বসানো গোলাপ গাছও রয়েছে প্রতিযোগিতায়।

গোলাপ যে প্রায় ৩০০ রকমের হয়, সেটা ফেলুদার সঙ্গে একটা তদন্তে গিয়ে জেনেছিল তোপসে। সেটা কয়েক দশক আগের কথা। মাঝের অনেকটা সময়ে গোলাপ-প্রেমীদের দুনিয়ায় আমূল পরিবর্তন হয়েছে। এখন পৃথিবী জুড়ে গোলাপের ৩০ হাজারের বেশি প্রজাতি রয়েছে। এর মধ্যে শুধু ভারতেই পাওয়া যায় চার হাজারের কাছাকাছি গোলাপ।

‘বেঙ্গল রোজ় সোসাইটি’-র যুগ্ম সম্পাদক সঞ্জয় মুখোপাধ্যায় এ বারের গোলাপ প্রদর্শনী সম্পর্কে বলেন, ‘৪০ জন প্রতিযোগী দু’হাজারের বেশি গোলাপ এই প্রদর্শনীতে আনেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ বার প্রতিযোগিতায় ৭৭টি গোলাপের টবও এসেছিল।’ তাঁর কথায়, ‘দুনিয়ার কোথাও টবে এ ভাবে গোলাপ গাছ করা হয় না। বাংলা বিরল ব্যতিক্রম। কী করে যে টবে বসানো একটা গাছে অক্লেশে ১০০-১৫০ গোলাপ ফোটে, সেটা ইউরোপ আমেরিকার কাছে বিরাট বিস্ময়। তাই প্রদর্শনীতে টবের গোলাপ এত গুরুত্বপূর্ণ।’

Khirai Flower : ফুলের স্বর্গরাজ্যে আয়োজন গোলাপ মেলার! কোথায় হচ্ছে-কী ভাবে যাবেন? জানুন বিশদে
সোসাইটির সভাপতি এন কে দাদলানি অবশ্য প্রতিযোগিতায় আসা গোলাপের মান নিয়ে পুরোপুরি খুশি নন। বলেন, ‘আমরা যারা গোলাপ ফোটাই, তাদের ফুল নিয়ে একটা খুঁতখুঁতে ভাব থাকেই। তবে এ বার ভালো মানের গোলাপের পথে বাধা হয়েছে ডিসেম্বরের খামখেয়ালি আবহাওয়া। জানুয়ারির মাঝামাঝি যে ফুল ফোটার কথা, সেগুলো ডিসেম্বরের শেষ দিকেই ফুটতে শুরু করেছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *