UPSC : কী ভাবে IAS-IPS হবেন? UPSC-র সাফল্যের টিপস শেয়ার হাওড়ার জেলাশাসকের – howrah district administration arrange a camp for upsc students


সম্প্রতি টুয়েলভ ফেল দেখে তরুণ প্রজন্মের জোশ বেশ হাই। আপাতত UPSC পরীক্ষার্থীদের কাছে একটাই মন্ত্র ‘রিস্টার্ট’। স্বাভাবিকভাবেই বহু পরীক্ষার্থী প্রত্যেক বছর সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন। তাঁদের লক্ষ্য অবিচল থাকলেও অনেকেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারেন না। তাঁদের স্বাভাবিক প্রশ্ন, কী ভাবে পাওয়া যাবে UPSC-তে সাফল্য? এবার এই নিয়ে টিপস দিলেন জেলাশাসক পি দিপাপ প্রিয়া।

শনিবার উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি ( সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর)-এর উদ্যোগে এবং হাওড়া জেলা ও উলুবেড়িয়া মহকুমা প্রশাসনের ব্যবস্থাপনায় সিভিল সার্ভিস পরীক্ষায় সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।

আর সেখানেই হাওড়ার জেলাশাসক পি দিপাপ প্রিয়ার পাশাপাশি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক জিতিন যাদব, অতিরিক্ত জেলাশাসক আজার জিয়া, উলুবেড়িয়ার মহকুমাশসক মানস কুমার মণ্ডল সহ জেলার অন্যন্য পদস্থ আধিকারিকরা।

এদিন জেলাশাসক বলেন, ‘আগামী জীবন আপনার এবং আপনার পরিবারের কী ভাবে কাটবে তা অআপনাকে স্থির করতে হবে এই সময়ের মধ্যে। আপনাকে স্থির করতে হবে যে সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ আপনি করবেন। এরপরেই আসবে সাফল্য।’ জেলা শাসক বলেন, ‘ সিভিল সার্ভিস পরীক্ষায় বসার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিনামূল্যে কোচিং সেন্টার চালু করা হয়েছে। তার জন্য প্রবেশিকা পরীক্ষা দিতে হবে।’

উল্লেখ্য, বিনামূল্যে সিভিল সার্ভিস পরীক্ষার কোচিংয়ের জন্য ৯ জানুয়রি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে। আগামী ১০ ফেব্রুয়ারি এর জন্য প্রবেশিকা পরীক্ষা হবে।

এর আগে IAS, IPS হওয়ার ইচ্ছা থাকলেও আর্থিক অনটনের কারণে তা পূরণ হয়ে উঠত না। ইচ্ছুক সেই সমস্ত তরুণ প্রজন্মের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে রাজ্য সরকার। রাজ্য হজ কমিটির উদ্যোগে ১০০ জন সংখ্যালঘু ছাত্রছাত্রীদের আবাসিক কোচিং নেওয়ার সুযোগ দেওয়া হবে। আর সেই জন্য জেলায় জেলায় এই ক্যাম্পগুলির আয়োজন করা হচ্ছে।

বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে হলদিয়ার মঞ্জুশ্রীতে কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের নিয়ে একটি ক্যাম্পের আয়োজন করা হয়। সেই ক্যাম্পে জেলার শতাধিক সংখ্যালঘু ছাত্রছাত্রী উপস্থিত হয়েছিলেন। কী ভাবে পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নিতে হবে, কী ভাবে সাফল্য আসবে? সেই যাবতীয় বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় এই ক্যাম্পগুলিতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *