পরপর চারটি কন্যা সন্তান হওয়ায় স্ত্রীকে মারধর করে মাথা ফাটিয়ে দিল স্বামী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলায়। আহত স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেছেন স্বামীর বিরুদ্ধে। জানা গিয়েছে, ছোট মেয়ে হওয়ার পর থেকেই এক বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে অভিযুক্ত। সেই ঘটনা জানার পর থেকে প্রতিবাদ করেন স্ত্রী মুর্শিদা। তারপর থেকে তাঁকে প্রায়ই মারধর করত স্বামী।
Source link
