ফের চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমান জেলা থেকে সরকারি অনুষ্ঠান সেরে ফেরার পথে চোট পান তিনি। বৃষ্টি ও কুয়াশার জন্য হেলিকপ্টার করে ফিরে আসার পরিকল্পনা বাতিল করা হয়। সড়ক পথে গাড়িতে আসার সময় তিনি চোট পেয়েছেন বলে জানতে পারা যাচ্ছে।
বুধবার বেলায় বর্ধমান জেলার গোদার মাঠে সভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টারে কলকাতা থেকে বর্ধমানের উদ্দেশে রওনা দেন তিনি। হেলিকপ্টার অবতরণ করার পর মাঠে প্রশাসনিক সভা করেন তিনি। ফেরার পথে হেলিকপ্টার চালানোর মতো পরিবেশ ছিল না। ঘন কুয়াশা এবং সামান্য বৃষ্টির জেরে আকাশপথে সফরের পরিকল্পনা বাতিল করা হয়।বাধ্য হয়ে সড়ক পথে ফিরে আসার ব্যবস্থা করা হয়।

এমন সময় গাড়িতে ওঠার পর কিছুটা যেতে গোদার মাঠের সভাস্থল থেকে জিটি রোডে ওঠার জন্য একটি উঁচু জায়গা দিয়ে পেরোনর সময় জোরে ঝাঁকুনি হয় গাড়ির। গাড়ি জোরে ব্রেক কষায় কপালে চোট পান তিনি। মুখ্যমন্ত্রীর গাড়িটি দ্রুত গতিতে যাওয়ার মাঝেই হঠাৎ করে ব্রেক কষে। তখনই গাড়ির সামনে অংশে ধাক্কা খেয়ে কপালে চোট পান তিনি।
বিস্তারিত আসছে…