এই সময়, নয়াদিল্লি: ২০১৪ সালের প্রাথমিকের টেট এবং ২০১৬ ও ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত মামলার আর শুনানি করতে পারবে না কলকাতা হাইকোর্টের সিঙ্গল জাজেস বেঞ্চ। বৃহস্পতিবার এই মর্মে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত প্যানেল প্রকাশ করতে বলেছিলেন কলকাতা হাইকোর্টর সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এর আগে জানিয়েছিল, আপাতত নামের তালিকা প্রকাশ করতে হবে না, কিন্তু মামলার শুনানি হবে সিঙ্গল বেঞ্চেই। এরই পরিপ্রেক্ষিতে আবেদনকারীরা সুপ্রিম কোর্টে আর্জি জানান, যাতে কলকাতা হাইকোর্টের সিঙ্গল জাজ বেঞ্চে যেন ওই মামলার শুনানি না হয়।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি অভয়এস ওকার নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, কলকাতা হাইকোর্টের সিঙ্গল জাজ বেঞ্চ এই মামলার আর শুনানি করতে পারবে না। মার্চ মাসে সুপ্রিম কোর্টে হবে পরবর্তী শুনানি। আইনজ্ঞদের একাংশের বক্তব্য, ২০১৬ ও ২০২০ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়েও বড় অস্বচ্ছতার অভিযোগ উঠেছিল।
সেই সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার নেতৃত্বাধীন দুই সিঙ্গল জাজ বেঞ্চে একাধিকবার এই মামলার শুনানি হয়। সেই মামলাগুলিও আপাতত এই দুই বিচারপতির সিঙ্গল বেঞ্চে শুনানি হবে না।