Rahat Fateh Ali khan: জুতো খুলে গাড়ির চালককে বেদম প্রহার! ভাইরাল গায়ক রাহাত ফতেহ আলি খান


জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: বেধরক মার খাচ্ছেন এক গাড়ি চালক, আর মারছেন সকলের পরিচিত পাকিস্তানের জনপ্রিয় গায়ক রাহাত ফতে আলি খান। এই দৃশ্যাই দেখতে পাওয়া গেল সোশ্যাল মিডিয়াতে। পাকিস্তানের এক বিখ্যাত সাংবাদিক সামনে এনেছে এই দৃশ্য। রাহাত ফতে আলি খান শুধুমাত্র পাকিস্তান নয়, ভারতেও ব্যাপক ভাবে খ্যাত। তাঁর এরকম রূপ দেখে বেজায় চটেছে অনুরাগীরা।

আরও পড়ুন: Saayoni Ghosh: জন্মদিনে মায়ের পারলৌকিক ক্রিয়া! মায়ের স্বপ্নপূরণের প্রতিজ্ঞা সায়নীর…

তাঁর গাড়ির চালককে মারতে মারতে তিনি বলছেন, ‘আমার বোতল কোথায়?’। সেই মূহুর্তের সেখানে উপস্থিত ছিলেন অনেকেই। তবে কাউকেই এই বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি। শুধুমাত্র মার নয়, এমনকি ঘুষিও মারতে দেখা গেছে গায়ককে।

অন্যদিকে যেই ব্যক্তি মার খাচ্ছিলেন, তাঁকে বারবারই বলতে শোনা যায় ‘আমার কাছে কোনও বোতল নেই স্যার’। এমনকি রাহাত ফতে আলি খানের কাছে ক্ষমাও চান তিনি। তবে গায়ক কোনও ভাবেই মানতে চাননি সেই কথা, উল্টে আরও জোরে মারতে শুরু করেন তিনি। অনেকেই মনে করছেন এখানে বোতল বলতে গায়ক মদের বোতলের কথাই বলতে চেয়েছেন।

এই ভিডিয়ো মানুষের কাছে পৌঁছতেই অনুরাগীদের ঘৃনার পাত্র হন গায়ক। সেই কারণেই আরও একটি ভিডিয়ো নিয়ে সামনে আসেন গায়ক নিজে। সেখানে গায়কের পাশাপাশি দেখতে পাওয়া গেছে সেই ব্যক্তিকেও, অর্থাৎ গায়কের গাড়ির চালককেও।

আরও পড়ুন: Dev: প্রাপ্তবয়স্ক হলেন অভিনেতা দেব! ফ্যানেদের দিলেন বিশেষ উপহার…

রাহাত ফতে আলি খান দাবি করেছেন, এটা তাঁদের ব্যক্তিগত বিষয়। তিনি যেমন কর্মীদের ভালোবাসেন, তেমনই তাঁরা দোষ করলে সাজাও দেন। যিনি মার খেয়েছিলেন, সেই ব্যক্তি বলেন, ওই বোতলে আসলে কিছু পবিত্র জল ছিল, আর সেটা আমি কোথায় রেখেছিলাম ভুলে গিয়েছিলাম। তাই উনি মেরেছেন। তাঁরা দুজনেই দাবি করেছেন, তাঁদের ব্যক্তিগত এই ভিডিয়ো সামনে আনা উচিত হয়নি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *