West Bengal BJP: ফাটাকেষ্টর ফিটনেসে ‘ফুল ভরসা’, দ্রুত ‘ফর্মে’ ফেরার প্রত্যাশা BJP-র – west bengal bjp leaders and kunal ghosh wishes mithun chakraborty speedy recovery


তাঁর ‘এক ছোবলেই ছবি’ সংলাপের বাইরে এখনও বেরোতে পারেনি বাঙালি। ‘পাবলিকের মার, কেওড়াতলা পার’-এর মতো সংলাপ মহাগুরুর কণ্ঠ থেকে শোনা গিয়েছিল ২৩-এর বিধানসভা নির্বাচনের আগে। পার্নো মিত্র,শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মতো তারকাদের ভোটে দাঁড় করিয়েছিল BJP। কিন্তু,তাঁদের কেন্দ্রগুলিতেও প্রচারের ‘মেগা মুখ’ ছিলেন সেই মিঠুন চক্রবর্তীই।

দোরোগোড়ায় লোকসভা নির্বাচন। তার আগে সমর নীতি সাজাচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলিই। BJP-র হয়ে প্রচার ময়দানে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে, তা যেন বঙ্গ রাজনীতির অধুনা লগ্নে ‘অঘোষিত পরম্পরা’।

কিন্তু, শনিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী। জানা গিয়েছে, শাস্ত্রী ছবির শ্যুটিংয়ের জন্য কলকাতায় এসেছিলেন মহাগুরু। হঠাৎ তিনি অসুস্থ বোধ করায় তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ১০টা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষায় জানা গিয়েছে তাঁর ইস্কিমিক স্ট্রোক হয়েছে। অর্থাৎ মস্তিষ্কের রক্তবাহিকায় ব্লকেজের কারণে কিছু অংশে রক্ত সরবরাহ বিঘ্নিত হচ্ছিল। চিকিৎসকরা জানাচ্ছেন, তিনি স্থিতিশীল ও সজ্ঞানেই রয়েছেন।

মিঠুন আবেগ বাঙালির শিরায় শিরায় বইছে দীর্ঘদিন ধরেই। এমএলএ হোক বা মিনিষ্টার-বাঙালি ফাটাকেষ্টতে মন দিয়েছে সেই কবেই। সুপারস্টারের দ্রুত আরোগ্য কামনা চলছে বাংলার ঘরে ঘরে। কিন্তু, গেরুয়া শিবিরে কি কিছুটা উদ্বেগের ছায়া?

খুব শীঘ্রই তিনি নিজের ছকে ফিরে আসবেন

শমিক ভট্টাচার্য

লোকসভা নির্বাচনে মিঠুন BJP-র অন্যতম ‘সমর শস্ত্র’ বলে মত ওয়াকিবহাল মহলের। প্রচারের ময়দানে মিঠুনের উপস্থিতিটাই যথেষ্ট, বাকিটা সামলে নেবে ‘পাবলিক আবেগ’, মহাগুরুর উপর এই ভরসাটা রাখাটাই যেন স্বাভাবিক। লোকসভা নির্বাচনের ঠিক আগে তাঁর অসুস্থতা তাই কিছুটা চিন্তা বাড়াচ্ছে গেরুয়া শিবিরের কর্মীদের একাংশের।

নাম প্রকাশে অনিচ্ছুক এক BJP নেতা বলেন, ‘মিঠুনদার ফিটনেস অসাধারণ। বিধানসভা নির্বাচন কার্যত দাপিয়ে বেড়িয়েছেন। লোকসভার নির্বাচনে তাঁর থাকা মানেই কলিজার জোর বাড়ানোর টনিক। পাশাপাশি তাঁর অভিনেতা সত্ত্বার জোর এতটাই বেশি যে বাংলার মানুষ বারে বারে মুগ্ধ হয়। রাজনীতিবিদ হিসেবে শুধু নয়, একজন ভক্ত হিসেবেও চাই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং বাংলার মানুষকে সঠিক দিশা দেখান।’

অন্যদিকে, BJP নেতা শমিক ভট্টাচার্য বলেন, ‘তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। মিঠুনদা খুব সিরিয়াসলি অসুস্থ নন। সামান্য অসুস্থতা এসেছে। খুব শীঘ্রই তিনি নিজের ছকে ফিরে আসবেন।’

এদিকে কুণাল ঘোষও একটি টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘মিঠুন চক্রবর্তীর দ্রুত আরোগ্য কামনা করি। রাজনৈতিক যাই মতপার্থক্য থাকুক, আজ শুধু একটাই কথা, সেরে উঠুন দাদা।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *