WB Weather Update: রবিবার থেকে বদলে যাবে আবহাওয়া, কোথায় বৃষ্টি জানাল আবহাওয়া দফতর


অয়ন ঘোষাল: আপাতত শুষ্ক আবহাওয়া হলেও সপ্তাহের শেষে বদলে যাচ্ছে আবহাওয়া। হাওয়া অফিস সৃত্রে খবর, রবিবার থেকে ফের বৃষ্টি শুরু হবে বঙ্গে।  আগামী সপ্তাহের মাঝামাঝি ঝড়-বৃষ্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে। এর প্রভাব পড়তে পারে দক্ষিণের বেশ কয়েকটি জেলায়। আজ বুধবার থেকে তাপমাত্রা বাড়বে বঙ্গে। শুষ্ক আবহাওয়ার বদল হবে শনিবারের পর থেকে।

আরও পড়ুন-সন্দেহের তির ২ তরুণের দিকে, নাবালিকা ছাত্রীনিখোঁজ-কাণ্ডে বাড়িতে সিবিআই টিম

আগামী কয়েকদিন উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাকি কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। সপ্তাহের শেষ দিকে দার্জিলিং ও কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে।

শুক্রবারের পর আবহাওয়ার পরিবর্তন শনি ও রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কোথাও শিলাবৃষ্টি দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায়। সিকিমে তুষারপাত এর প্রভাব পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের শুধুমাত্র পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। ফের বৃষ্টি বাড়তে পারে রবিবার। সিকিম ও অরুণাচলে শনি রবিবার তুষারপাতের আশঙ্কা। হালকা বৃষ্টি শিলা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পার্বত্য এলাকায়।
আংশিক মেঘলা আকাশ।‌ বুধবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে। শনিবার পর্যন্ত ও রাজ্যে শুষ্ক আবহাওয়া।

এদিকে, উত্তর বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর সেই ঘূর্ণাবর্ত থেকে পূর্ব ভারতের বিহার পর্যন্ত অক্ষরেখা। হরিয়ানাতে রয়েছে আরও একটি ঘুর্ণাবর্ত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে।

কলকাতায় শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। রবিবার ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। আজ বুধবার থেকে বাড়বে তাপমাত্রা। রাতের তাপমাত্রা কুড়ি ডিগ্রি পেরলো।

রাজধানী দিল্লি সহ উত্তর ভারত ও উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আগামী সপ্তাহের মাঝামাঝি বজ্রবিদ্যুৎসহ হালকা ঝোড়ো হাওয়া, বৃষ্টির সম্ভাবনা বাংলা বিহার ওড়িশা ও ঝাড়খণ্ডে। কেরালা তামিলনাডু ও দক্ষিণ ভারতের কিছু অংশে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার। উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *