একুশে তিনি লড়েছিলেন পদ্ম প্রতীকে, জয়ীও হয়েছিলেন। এরপর একুশেই BJP ছেড়েছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। যোগ দিয়েছিলেন রাজ্য শাসক দলে। কিন্তু, লোকসভা নির্বাচনের আগে ফের একবার ভোলবদল। তৃণমূল ছেড়ে ফের একবার BJP-তে যোগদান করলেন সৌমেন রায়। প্রথমে তৃণমূলের সদস্য ছিলেন তিনি। একুশের বিধানসভা নির্বাচনের পর পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি ফের একবার কামব্যাক করেন তৃণমূলে। কিন্তু, কেন আবার তাঁর গেরুয়া শিবিরে প্রত্যাবর্তন? উঠছে প্রশ্ন।একুশে তৃণমূলে যোগদানের পর সৌমেন রায় বলেছিলেন, ‘আমার মন পড়েছিল তৃণমূলে। দিদি উত্তরবঙ্গের জন্য লড়াই করছেন। তাঁর এই উন্নয়ন যজ্ঞে অংশ নিতেই আমি তৃণমূলে যোগদান করেছি। যে সময়টা মাঝে ছিলাম না তা আমার ভুল। দিদির উন্নয়ন যজ্ঞে মিলিত হতে পারলে কৃতার্থ হব।’ কিন্তু, লোকসভা নির্বাচনের আগে তাঁর ফের দলবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
উত্তরবঙ্গের লোকসভা আসনগুলির দিকে বিশেষ নজর গেরুয়া শিবিরের। ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও অপেক্ষাকৃত বেশি ভালো ফলাফল হয়েছিল উত্তরবঙ্গে। সেই জায়গা থেকে সৌমেন রায়ের গেরুয়া শিবিরের যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিস্তারিত আসছে
রিফ্রেশ করুন
