Sourav Ganguly: দিদির পর এবার দাদা, নবান্নে মমতার মুখোমুখি মহারাজ! জল্পনা তুঙ্গে


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: জল্পনা উস্কে বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে এলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন পৌনে পাঁচটা নাগাদ সৌরভকে নবান্নে ঢুকতে দেখা যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে একসময় স্পেনে গিয়েছিলেন সৌরভ। সেখানে গিয়ে রাজ্যে শিল্প স্থাপনের কথাও ঘোষণা করেছিলেন। ফলে শিল্প সংক্রান্ত কোনও আলোচনা তাদের মধ্যে হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে এমন একটা সময়ে সৌরভ দেখা করতে এলেন যখন লোকসভা ভোট একেবারে শিয়রে কড়া নাড়ছে।

 

আরও পড়ুন-‘মোদী কি গ্যারান্টি’ চ্যালেঞ্জের মুখে, রিপোর্ট কার্ডে ফেল করাল তৃণমূল!

 

সূত্রের খবর এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে মিনিট তিরিশেক কথা হয়েছে প্রাক্তন ক্রিকেট অধিনায়কের। জানা যাচ্ছে শালবনিতে স্টিল প্ল্য়ান্ট নিয়ে তাদের মধ্যে কিছু কথাবার্তা হয়।

সম্প্রতি একটি জনপ্রিয় টিভি চ্যানেলের একটি রিয়ালিটি শোতে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে ওই শো মুখ্যমন্ত্রীকে অন্যরকম ভাবে প্রচারের আলোয় এনেছে। ওই শোতে অংশ নিয়েছিলেন সৌরভ-ঘরনি ডোনা গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে একটি রিয়্যালিটি শো হোস্ট করেন। কোনও কোনও মহলের প্রশ্ন, ওই অনুষ্ঠানে হাজির থাকার জন্য মুখ্যমন্ত্রীকে কি তদবির করতে এলেন?

উল্লেখ্য়, একট সময় ছিল যখন বিজেপির সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সখ্যতার বিষয়টি বারবারই সংবাদমাধ্য়মে উঠে আসছিল। বিজেপি তাঁকে ভোটে দাঁড় করাতে পারে এমনটাও বারে বারে শোনা গিয়েছে। সৌরভ যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তখন নিয়মিত তাঁর খবর নিতেন অমিত শাহ-সহ বিজেপি শীর্ষ নেতারা। খোদ অমিত শাহ সৌরভের বেহালার বাড়িতে এসেছিলেন। কিন্তু ধীরে ধীরে সেইসব জল্পনা দুর্বল হয়ে যায়। শেষপর্যন্ত দেখা যায় মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে গিয়েছেন সৌরভ। শিল্পপতি হিসেবে তাঁকে পরিচয়ও করিয়ে দেন মুখ্য়মন্ত্রী। সৌরভও জোর দিয়ে জানিয়ে দেন শালবনীতে তিনি কারখানা করছেন। জল্পনা হলেও, মনে করা হচ্ছে সেই শালবনির কারখানা নিয়ে আজ মমতার সঙ্গে কথা হয়েছে দাদার।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *