ভাড়ার তালিকা
প্রসঙ্গত, হেমন্ত মুখোপাধ্যায় – কবি সুভাষ সেকশনে প্রতিদিন ৪৮টি পরিষেবা পাওয়া যাবে। তার মধ্যে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত থাকবে ২৪টি ও হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি সুভাষ পর্যন্ত থাকবে আরও ২৪টি পরিষেবা। সপ্তাহে ৫ দিন, সোম থেকে শুক্রবার পর্যন্ত ২০ মিনিটের ব্যবধানে মিলবে পরিষেবা৷ তবে শনি এবং রবিবার কোনও পরিষেবা পাওয়া যাবে না এই সেকশনে।
এক্ষেত্রে সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের উদ্দেশে প্রথম পরিষেবা সকাল ৯টায় এবং হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি সুভাষের উদ্দেশেও প্রথম সভা সকাল ৯টায়। অবার কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের উদ্দেশে শেষ পরিষেবা বিকেল ৪টে ৪০ মিনিটে, একইভাবে হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি সুভাষের উদ্দেশেও শেষ পরিষেবা বিকেল ৪টে ৪০ মিনিটে।
এদিকে জোকা – মাঝেরহাট সেকশন মিলবে মোট ৩৬টি মেট্রো। জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত ১৮টি, আর মাঝেরহাট থেকে জোকা পর্যন্ত আরও ১৮টি। এই লাইনেও সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। এই লাইনে ২৫ মিনিটের ব্যবধানে পাওয়া যাবে পরিষেবা। তবে এই রুটেও শনি ও রবিবার কোনও পরিষেবা পাওয়া যাবে না।
দিনের প্রথম পরিষেবা জোকা থেকে মাঝেরহাটের উদ্দেশে সকাল সাড়ে ৮টায়। আবার মাঝেরহাট থেকে জোকার উদ্দেশেও দিনের প্রথম পরিষেবা সকাল সাড়ে ৮টায়। অন্যদিকে দিনের শেষ পরিষেবা জোকা থেকে মাঝেরহাট লাইনে বিকেল ৩টে ৩৫ মিনিটে, এবং মাঝেরহাট থেকে জোকার উদ্দেশে বিকেল ৩টে ৩৫ মিনিটে।
