অন্যদিকে, BJP-র জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, ‘ও CPIM থেকে আজ BJP-তে যোগদান করল। সুকান্ত মজুমদার বঙ্গ রাজনীতিতে একটা প্রত্যাশার জায়গা তৈরি করেছেন। আর সেই কারণেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে দলীয় কর্মী-নেতারা BJP-তে যোগদান করছেন।’
অন্যদিকে, CPIM-এর ভারপ্রাপ্ত জেলা সম্পাদক নন্দলাল হাজরা অবশ্য বলেন, ‘গুরুতর পার্টি বিরোধী কার্যকলাপ এবং গোপনে BJP-র সঙ্গে যোগাযোগ রাখার অপরাধে সুরজিৎ সরকারকে আমাদের পার্টির গঠনতন্ত্রের বিধিমত অনুযায়ী গণসংগঠন এবং অন্যান্য পদ থেকে তাঁকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়। আজ বেলা ১১টায় পার্টির সম্পাদক মণ্ডলীর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
উল্লেখ্য, এর আগে বোলপুর কংগ্রেস দলেরই একাংশের কর্মীদের বিরুদ্ধে BJP প্রার্থী ঘোষণা হওয়ার পর ‘হাবভাব বদল’-এর অভিযোগ তুলেছিল এবং পাঁচ জনকে বহিষ্কারের সিদ্ধান্তও নিয়েছিল।
তাৎপর্যপূর্ণভাবে বালুরঘাট লোকসভা কেন্দ্র এই নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সংশ্লিষ্ট কেন্দ্রে BJP-র প্রার্থী সুকান্ত মজুমদার। তাঁর নেতৃত্বেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে লড়াই করতে চলেছে গেরুয়া শিবির। শনিবার রাতের এই যোগদানকে তাই জেলা রাজনীতির প্রেক্ষাপটে মোটেও হালকাভাবে নিতে নারাজ স্থানীয় নেতৃত্ব। পাশাপাশি এদিন অনেকেই BJP-তে যোগদান করেছেন যাঁরা অতীতে কোনও রাজনৈতিক দলের সদস্য ছিলেন না।
এদিন তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন তপনের বিধায়ক বুধরায় টুঢু, জেলা সহ সভাপতি পূর্ণিমা মোহন্ত, জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যন্য বিজেপি নেতৃত্ব।
