Kakoli Ghosh Dastidar Accident : পার্টি অফিসে যাওয়ার পথে দুর্ঘটনা, মাথায় গুরুতর আঘাত তৃণমূল প্রার্থী কাকলির – kakoli ghosh dastidar barasat tmc candidate has injured in a accident


মাঝে মাত্র আর একটা দিন। তারপরেই শুরু লোকসভা নির্বাচন। আর এমন সময় বড়সড় বিপত্তি। দুর্ঘটনার কবলে পড়লেন বারাসতের বিদায়ী সাংসদ তথা ফের একবারের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম দলীয় কার্যালয়ে যাওয়ার সময়। এদিন দিঘবেরিয়ার বাড়ি থেকে বেরিয়ে মধ্যমগ্রাম জেলা পার্টি অফিসে আসার সময় দুর্ঘটনার কবলে পড়েন কাকলি ঘোষ দস্তিদার। অভিযোগ একটি প্রাইভেট গাড়ি সরাসরি ধাক্কা মারে তাঁর গাড়িতে। দুর্ঘটনায় গুরুতর চোট লাগে তাঁর। তার মধ্যেও মাথায় বেশি আঘাত পেয়েছেন বলে জানা যাচ্ছে। তড়িঘড়ি তাঁকে চিকিৎসার জন্য বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে ছড়িয়েছে চাঞ্চল্য।

দুর্ঘটনার সময় পিছনের সিটে ছিলেন কাকলি

জানা গিয়েছে, বাড়ি থেকে বেরিয়ে দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন তিন। অভিযোগ, সেই সময় উলটো দিক থেকে প্রচণ্ড গতিতে আসা একটা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তৃণমূল প্রার্থীর গাড়ির। দুর্ঘটনার সময় গাড়ির পিছনের সিটে ছিলেন কাকলি। মাথায় গুরুতর আগাত লাগে তাঁর। তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান তৃণমূল প্রার্থী। দুর্ঘটনার পর তাঁকে নিয়ে আসা হয় মধ্যমগ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ে। সেখানে জল এবং প্রাথমিক চিকিৎসার পর তৃণমূল প্রার্থীকে নিয়ে যাওয়া হয়েছে বারাসাত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

দুর্ঘটনার কবলে পড়েন সৌগত রায়ও

প্রসঙ্গত, কিছুদিন আগে নির্বাচনী প্রচার শেষ করে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়। সোদপুরের দিক থেকে ফিরছিলেন সৌগত। অভিযোগ, সেই সময় আচমকাই তাঁর গাড়িতে ধাক্কা দেয় একটি ম্যাটাডোর। অল্পে জন্য রক্ষা পান দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। সেই দুর্ঘটনার পর অন্য একটি গাড়িতে চেপে ঘটনাস্থল ছাড়েন সৌগত রায়।

প্রচারে বেরিয়ে অসুস্থ বিজেপি প্রার্থী

অন্যদিকে কিছুদিন আগে প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। প্রচারের প্রথমদিনে সন্দেশখালিতে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন রেখা। তাঁকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাসও দেখা যায় দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে ভোটারদের মধ্যে। মানুষের আবেগ উচ্ছ্বাসে কার্যত ভাসতে দেখা যায় রেখাকে। চোখে জলও দেখা যায় তাঁর। তবে দিনের শুরুটা ভালো হলেও বেলার দিকে অসুস্থ হয়ে পড়েন বসিরহাটের বিজেপি প্রার্থী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *