Neem Phooler Madhu:পর্ণা-বাবুর জীবনে বড় ঝড়! শ্যুটিং হল যেভাবে – neem phooler madhu new twist in parna and srijan life watch bts video of shooting


জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু। পর্ণা আর সৃজনের জীবনের নানা মোড় নিয়েই এগিয়ে চলে সিরিয়ালটি। সম্প্রতি একটি লিপ এসেছে সিরিয়ালে। কন্যা সন্তানের জন্ম হয়েছে। কিন্তু বিপদ যেন পিছু ছাড়ে না পর্ণা-সৃজনের। এবার ভুয়ো বিয়ের জালে জড়িয়ে পড়েছে সৃজন। পর্ণা কি পারবে সৃজনকে এবারও বাঁচিয়ে আনতে? কীভাবে সৃজন জড়িয়ে পড়ল এই ভুয়ো বিয়ের মধ্যে? কীভাবেই বা গ্রামের মানুষের রোষ থেকে সৃজন বাঁচবে? সে সব তো দেখবেনই টিভির পর্দায়। তবে এমন টানটান সব এপিসোডের শ্যুটিং কেমন হয় দেখতে ইচ্ছে করে না? জানি, জানি। এমনই বিহান্ড দ্য সিন দেখতে সিরিয়াল প্রেমী দর্শকের যে দারুণ উত্সাহ তা আমরা জানি। আর তাই তো হাজির হলাম এই ভিডিয়ো নিয়ে। টিভির পর্দায় দেখা কোন কোন সিনের সঙ্গে মিল পাচ্ছেন এখানে শেয়ার করা শ্যুটিং দৃশ্যের সঙ্গে?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *