Actor Dev,চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ দেবের প্রতিনিধি রাম মান্নার বিরুদ্ধে – ghatal mp dev representative ram manna face an allegation of taking money in promise of a job


আশাকর্মী পদে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ ঘাটালের সাংসদের প্রতিনিধি রামপদ মান্নার বিরুদ্ধে। ই মেল মারফত জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করল এক ব্যক্তি। অন্যদিকে, অভিযোগকারীকে চেনেন না, স্পষ্ট জানিয়েছেন রামপদ মান্না। দেব বরাবর স্পষ্ট কথা বলে এসেছেন। আপদে বিপদে মানুষের পাশে থাকাটাই লক্ষ্য এই মন্তব্য বারংবার করেছেন তারকা সাংসদ। রামপদ মান্নার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তাঁর সাফ মন্তব্য, দোষ করলে শাস্তি পাবে। যদিও কটাক্ষের সুর হিরণের গলায়।মেয়ের আশা কর্মীর চাকরি হবে, ইন্টারভিউয়ের ডাক এসেছে। পরীক্ষাতেও বসেছে মেয়ে! আর এই চাকরির জন্যই ঘাটালের বিদায়ী সাংসদ দেবের প্রতিনিধি রাম পদ মান্নাকে এক লাখ আশি হাজার টাকা দিয়েছেন বলে দাবি করেছেন চন্দ্রকোনার ক্ষীরপাই পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের টেলিবাজার এলাকার বাসিন্দা গঙ্গেশ সাঁতরা। চন্দ্রকোনা টাউন থানায় লিখিত অভিযোগ জানাতে গেলেও পুলিশ সেই অভিযোগ গ্রহণ করেনি বলে দাবি করেছেন তিনি। তাঁর কথায়, এরপর ইমেল মারফত জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। অভিযোগকারীর দাবি, ০২২ সালের এপ্রিল মাসে আশা কর্মীর চাকরির জন্য আনুমানিক এক লাখ আশি হাজার টাকা এজেন্ট মারফত রামপদ মান্না নেয় তাঁর কাছ থেকে।

তবে টাকা নিলেও চাকরি হয়নি চাকরিপ্রার্থীর। এরপর শিলাবতীর উপর দিয়ে অনেক জল বয়ে গেলেও চাকরি তো মেলেনি, সঙ্গে টাকাও ফেরত পায়নি বলে দাবি ওই পরিবারের। অবশেষে শুক্রবার চন্দ্রকোনা টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যায় প্রতারিতর পরিবার। তবে পুলিশ সেই অভিযোগ গ্রহণ না করায় ই মেল মারফত জেলা পুলিশের কাছে অভিযোগ জানান ওই ব্যক্তি।

এই গোটা ঘটনা নিয়ে শাসক দল তৃণমূল ও বিদায়ী সাংসদ দেবকে বিঁধতে ছাড়েননি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। যদিও রাম পদ মান্নার দাবি, অভিযোগকারীকে তিনি চেনেন না। তাঁর নামও জানা নেই বলে স্পষ্ট মন্তব্য তাঁর। অন্যদিকে, এই প্রসঙ্গে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অভিযোগ হলে তদন্ত হবে। যে দোষী শাস্তি তাঁকে পেতে হবে।’ ভোটের মুখে এই ধরনের ঘটনায় সুর চড়াতে ছাড়ছে না BJP। ভোটের আগে এই নিয়ে নতুন করে মেদিনীপুরের রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে গত কয়েকদিন ধরেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *