Abhishek Banerjee : দক্ষিণ ২৪ পরগনার ৪টি আসনে বিজেপি নয়, প্রতিদ্বন্দ্বী কে? ব্যাখ্যা অভিষেকের – abhishek banerjee claimed bjp will loose all four seats in south 24 parganas lok sabha election


চতুর্থ দফার নির্বাচন শেষ। এবার বাকি তিনটি দফায় দক্ষিণবঙ্গের আসনগুলোতে নির্বাচন সম্পন্ন হবে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনার ৪টি আসন এমনিতেই তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি। এই চারটি আসনে ‘বিজেপিকে ঝেঁটিয়ে বঙ্গোপসাগরে ফেলতে হবে’ – জয়নগরের একটি সভা থেকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শনিবার জয়নগর লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদ প্রতিমা মণ্ডলের সমর্থনে জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুলতলির জালাবেড়িয়া মাঠে এই জনসভা থেকেই অভিষেকের হুঙ্কার, ‘এখানে আর তৃণমূল-বিজেপির লড়াইয়ের ভোট নয়, এখানে ভোটের ব্যবধান বাড়ানোর লড়াই।’এবার কেন্দ্রে বিজেপি সরকার গড়তে পারছে না বলেও দাবি করেন অভিষেক। এদিনের সভা থেকে অভিষেক বলেন, ‘ আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের ফল বেরোবে কিন্তু বিজেপি এবার সরকার গড়তে পারবে না।’

‘চাকরি খেয়েছেন’ বিস্ফোরক অভিষেক! পাল্টা খোঁচা অভিজিতের

অভিষেকের কথায়, সরকার গড়ার সঙ্গে সঙ্গে বিপিএল পরিবারগুলিকে বছরে বিনামূল্যে ১০টি করে সিলিন্ডার দেওয়া হবে নতুন ইন্ডিয়া জোট সরকারের তরফে। অভিষেক বলেন, ‘স্যাকরার টুকটাক, কামারের এক ঘা। আগামী ১ জুন এক কোপে বিজেপিকে বধ করবেন।’

Abhishek Banerjee : ‘এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম’, ছবি দেখিয়ে অভিজিৎ-কে তুলোধোনা অভিষেকের
অভিষেকের বক্তৃতার মধ্যে উঠে আসে সন্দেশখালি প্রসঙ্গ। রীতিমতো চিত্রনাট্য তৈরি করে সন্দেশখালিতে মহিলাদের দিয়ে মিথ্যা মামলা করানো হয়েছিল বলে দাবি করেন তিনি। এরপরেই অভিষেক বলেন, ‘আগামী ১ জুন মহিলা শোষণকারী এবং নির্যাতনকারী বিজেপির যে ক’জন ছাইপাশ পড়ে রয়েছেন, তাঁদের ঝেঁটিয়ে বঙ্গোপসাগরে ভাসান দিতে হবে।’ একদিকে, সন্দেশখালিতে মহিলাদের দিয়ে এরকম মিথ্যা অভিযোগ রটানো এবং আরেকদিকে, তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য নারীদের নিয়ে বিজেপির অবস্থান স্পষ্ট করে দিচ্ছে বলে সমালোচনা করেন অভিষেক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *