June Malia : কী হবে ৪ জুন? কনফিডেন্ট জুন – lok sabha election 2024 profile of medinipur tmc candidate june malia


এই সময়:

প্রার্থী প্রোফাইল

তবে পুরো খেলা সহজ নয়। মেদিনীপুর লোকসভার মধ্যে রয়েছে খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রও। যেখানে বহু ভাষাভাষি মানুষের বাস। বাঙালির চেয়ে অবাঙালিই যেন বেশি। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে জ্ঞান সিং সোহন পালকে হারিয়ে জেতেন বিজেপির দিলীপ ঘোষ। ২০১৯-এর লোকসভা নির্বাচনেও খড়্গপুরে বিপুল লিড ছিল পদ্মর। যদিও বিধানসভার উপনির্বাচনে পরাজিত হন বিজেপি প্রার্থী।

Hiranmoy Chatterjee : তারা দিয়ে তারা খসানো চ্যালেঞ্জ

ফের ২০২১-এর বিধানসভা ভোটে সেখানে জেতেন বিজেপির হিরণ। ফলে খড়্গপুরে জুনের লড়াই কঠিন হতে পারে। যদিও জুন বলছেন, জিতবেন তিনি বটেই। তাঁর ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন। লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প সামনে রেখে পাওয়া মহিলাদের ভোট। প্রচারে সব ধর্ম-বর্ণের মানুষের জন্য রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির উল্লেখ করছেন বারবার।

অধিকাংশ সময় মেদিনীপুরে থাকায় নিজেকে মেদিনীপুরের মেয়ে বলেই দাবি করেন। প্রচারে বেরিয়ে কাজের নিরিখে রিপোর্ট কার্ড প্রকাশের চ্যালেঞ্জ করছেন বিজেপিকে। প্রচারে সাড়াও পাচ্ছেন ভালোই। ২০২১-এর বিধানসভা ভোটে জয় তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে। সেই নির্বাচনকে দেখিয়ে যেন জুন বলতে যান, ৪ জুন তিনি তাঁর নামের সার্থকতা বজায় রাখবেন। এই হারা সিটে তিনি দলকে জিতিয়েই ছাড়বেন বলে পণ করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *