Jitendra Kumar Panchayat Season 3 salary : বলিউডে ধূমকেতু! জীতেন্দ্র কুমারের আয় জানেন? – panchayat season 3 actor jitendra kumar salary per episode revealed for playing the character of abhishek tripathi watch video


Embed

আইআইটি খড়গপুরের সিভিল ইঞ্জিনিয়ার জীতেন্দ্র কুমারের ছবির দুনিয়ায় পা রাখা ধূমকেতুর মতোই। যাঁরা অভিযোগ করেন, বলিউডে শক্তি ঘাঁটি না থাকলে জাস্ট হারিয়ে যেতে হয়, তাঁরা আরও একবার ভেবে দেখুন, খুব ভালো করে ভেবে দেখুন। এই অভিযোগ সত্যি হলে জীতেন্দ্র কুমার কোথায় থাকতেন? আসলে ট্যালেন্ট থাকলে এবং জীবনে ফোকাস থাকলে যে কত দূর পর্যন্ত এগোনো যায়, জীতেন্দ্র তার জলজ্যান্ত উদাহরণ। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ওয়েব সিরিজ পঞ্চায়েত ৩। পঞ্চায়েতের প্রথম সিজন থেকেই হইচই ফেলে দিয়েছিলেন জীতেন্দ্র। আচ্ছা এমন জনপ্রিয় সিরিজের মুখ হওয়ার দরুণ জীতেন্দ্র কুমার ঠিক কত আয় করেছেন আন্দাজ করা যায়? একটি সর্বভারতীয় সংবাদসংস্থার প্রকাশিত খবর অনুযায়ী, পঞ্চায়েত ৩-এর এপিসোড পিছু ৭০ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছেন! আরও বিস্তারিত জানতে দেখে ফেলুন ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *