পশ্চিমবঙ্গ জুড়ে গরমে প্রাণ ওষ্ঠাগত। আর তাই শরীর ঠান্ডা রাখতে অনেক পথচলতি মানুষেরা নানা রকম পানীয়র দিকে ঝুঁকছেন। আর এই গরমের কথা মাথায় রেখেই নিজে সোডা বানিয়ে বিক্রি করছেন অনুপ সিংহ (Malda Heat Wave Condition)। মালদায় ঘুরে ঘুরে এই সোডা বিক্রি করছেন অনুপ (Fresh Lemon Soda Seller)। রাজস্থান থেকে এই সোডা তৈরির মেশিনটি কিনেছেন অনুপ বলে জানান। লেবু, জল আর চিনি মিশিয়ে তৈরি করছেন সোডা (Malda News)। ১০ টাকা ও ২০ টাকায় বিক্রি করছেন এই সোডা। অনেকেই তাঁর কাছ থেকে কিনে সোডা খেয়ে প্রবল গরমের জ্বালা কিছুটা দুর করছেন। অনুপ সিংহ কী জানাচ্ছেন এই বিষয়ে? কেমন হচ্ছে তাঁর বিক্রী এই গরমে? সেইসব নিয়ে মন্তব্য করলেন তিনি। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।