Kartik Aaryan Chandu Champion: চ্যাম্পিয়ন কার্তিকে মুগ্ধ মা বাবা, বক্স অফিসে কেমন সাফল্য? – kartik aaryan shared the reaction of mother mala tiwari after watching chandu champion know about box office updates


১৪ জুন মুক্তি পেয়েছে কবির খান পরিচালিত এবং কার্তিক আরিয়ান আভিনীত ছবি চন্দু চ্যাম্পিয়ন। ছেলের ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন কার্তিকের মা-বাবা। চন্দু চ্যাম্পিয়ান দেখার পর কার্তিকের মায়ের প্রতিক্রিয়া শেয়ার করেছিলেন কার্তিক নিজেই। নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেন কার্তিক, যেখানে দেখা গিয়েছে তাঁর মা ছবির শেষে ছেলেকে জড়িয়ে ধরেছে (Chandu Champipn Box Office Update)। অন্যদিকে, দু’দিনে বক্স অফিসে ভালোই সাফল্য পেয়েছ এই ছবি। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া তথ্য অনুযায়ী ভারতে ছবি থেকে দু’দিনে আয় হয়েছে ১৩.১০ কোটি। শুক্রবার এই ছবি থেকে আয় হয়েছিল ৫.৪০ কোটি এবং শনিবার আয় বেড়ে হয় ৭.৭০ কোটি। রবিবার আরও অনেকটাই বাড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *