এসএসকেএম হাসপাতালে বোমাতঙ্ক। তল্লাশি শুরু করেছে বম্ব স্কোয়াড। ঘটনায় হইচই পড়ে গিয়েছে গোটা হাসপাতাল চত্বরে। তবে, চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়নি বলে জানা গিয়েছে।মঙ্গলবার দুপুরে হঠাৎ বোমাতঙ্ক এসএসকেএম হাসপাতালে। ইমেল মারফত বোমা বিস্ফোরণের একটি হুমকি আসে বলে খবর। ঘটনাস্থলে হাজির হয়েছে বম্ব স্কোয়াড। SSKM হাসপাতালের অ্যাকাডেমিক বিল্ডিং-এর বোমা রয়েছে বলে হুমকি দেওয়া হয়। সেখানে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে বম্ব স্কোয়াডের সদস্যরা। তবে, হাসপাতলে রোগীদের চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়নি বলেই জানা গিয়েছে।
এসএসকেএম সুপার স্পেশালিটি হাসপাতালের অ্যাকাডেমিক বিল্ডিং সহ রাজ্যের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা রাখার হুমকি দিয়ে এসেছে মেল, এমনটাই পুলিশ সূত্রের খবর। এমনকি, রাজ্যের আরও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে সেই হুমকি বার্তায়। যার মধ্যে রয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বেসরকারি আরও একটি বিশ্ববিদ্যালয়। পুলিশ সূত্রে খবর, মেলে জানানো হয়েছে মঙ্গলবার সকালের মধ্যে হাসপাতালে বিস্ফোরণ ঘটানো হবে। সারা দেশের মোট ৫০টি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে এই মেলে।

বোমা মারার হুমকি চিঠির পাওয়ার পরেই হাসপাতালে পৌঁছে গিয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াড। বম্ব স্কোয়াডের সদস্যরা হাসপাতালের অ্যাকাডেমিক ভবনে প্রবেশ করেছে বলে জানা গিয়েছে। বোম খোঁজার চেষ্টা চলছে। ভবানীপুর থানার পুলিশ আধিকারিকেরাও উপস্থিত হয়েছেন হাসপাতালে।