Amitabh Bachchan Basks In Kalki Success Glory Meets Fans Outside Jalsa Watch Video


নাগ অশ্বিনের ছবি Kalki 2898 AD। প্রথম উইকএন্ডেই অশ্বমেধের ঘোড়া ছুটিয়ে বক্স অফিসে সারা বিশ্বজুড়ে আয় ছাড়়িয়েছে ৫০০ কোটির মাইলস্টোন। আর সেই সাফল্যের অন্যতম স্তম্ভ অবশ্যই দ্য লিভিং লেজেন্ড অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) কেন লিভিং লেজেন্ড আর শহেনশা বলা হয়, তা প্রমাণ করে তাঁর কাজ। আজও শুধুমাত্র বিগ বি-র কথা ভেবেই লেখা হয় চিত্রনাট্য। ব্লকবাস্টার হিট KALKI 2898 AD-তে অশ্বত্থামার চরিত্রে তাঁর অভিনয় সবাইরে হতবাক করে দিয়েছে। রবিবার তাই লেজেন্ড অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) বাড়ির বাইরে ভিড়ও যেন খানিক বেশি। আর তাঁকে দেখে বাঁধভাঙা উচ্ছ্বাস। তাঁর বম্বার জ্যাকেটটিও কিন্তু নজরকাড়া।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *