হকার সমস্যা নিয়ে গত ২৭ জুন বেশ কিছু নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই নির্দেশ মেনেই কাজ শুরু গোটা রাজ্যে। মুখ্যমন্ত্রীর দেখানো পথে হেঁটেই বুলডোজারের বদলে হাতজোড় করে জানালেন আবেদন। নবদ্বীপের পুর পিতা বিমান কৃষ্ণ সাহাকে এদিন দেখা গেল এমনই রূপে। নবদ্বীপের জনবহুল এলাকা পোড়ামাতলা থেকে রাধা বাজার পর্যন্ত যে সমস্ত রাস্তার ধারে ফুটপাত দখল করে দোকান গজিয়ে উঠেছে সেই সমস্ত ব্যবসায়ীদের হাত জোড় করে আবেদন নিবেদন করতে দেখা গেল নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহাকে। সাধারণ মানুষের জন্য নির্দিষ্ট জায়গা ছেড়ে দিতে হবে। আর এই বার্তা নিয়ে রাস্তার ধারে দখল করা সমস্ত ব্যবসায়ীদের কাছে পৌঁছালেন নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান। ফুটপাত দখলকারী সমস্ত ব্যবসায়ীরা যাতে ক্ষতির সম্মুখীন না হন সেই কারণে তাদের কাছে গিয়ে হাত জোড় করে আবেদন।