Sujit Bose : ধাপায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, কী বললেন দমকলমন্ত্রী? – minister sujit bose says what about kolkata dhapa fire knowing details watch video


খাস কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। আজ মঙ্গলবার ধাপা মাঠপুকুর এলাকার একটি কারখানায় বিধ্বংসী আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে কালো ধোঁয়া ঢেকে যায় চারপাশ। খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নেভাতে পৌঁছায় দমকলের ২০টি ইঞ্জিন। আতঙ্ক ছড়িয়ে পরে এলাকার বাসিন্দাদের মধ্যে। দমকলকর্মীরা জানিয়েছেন, ঘিঞ্জি এলাকা হওয়ার পার্শ্ববর্তী এলাকায় দ্রুত ছড়িয়ে যেতে পারত আগুন। কিন্তু দ্রুত তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন দমকলকর্মীরা। জানা গিয়েছে, কর্পোরেশনের অনুমতি ছাড়াই ওই এলাকায় চলছিল একটি মবিল কারখানা। দাহ্য বস্তু থাকার কারণেই ওই এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে যায়। তবে ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বোস। কী বললেন তিনি? দেখুন ভিডিয়ো….



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *