আগস্ট মাসের ২৩ তারিখ অস্ট্রেলিয়ায় আয়োজিত হতে চলেছে ন্যাশনাল লাইফ সেভিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আর সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছেন হুগলির রিষড়ার যুবক মনোজিৎ ঢেঁকি। রিষড়া তেতুল তলায় এলাকার বাসিন্দা লক্ষণ ঢেঁকি ও চৈতালী ঢেকির একমাত্র ছেলে মনোজিৎ। শ্রীরামপুর বিবেকানন্দ অ্যাকাডেমী থেকে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সে। তার বাবা ছিলেন একজন সাঁতারু, মা ও সাঁতরে ন্যাশনাল লেভেল চ্যাম্পিয়ন্স। কয়েক বছর আগে প্রয়াত হয়েছেন তার বাবা। মনোজিতের কোচ সুদীপ্ত নন্দী জানান, মনোজিৎ ভালো সুইমার, ন্যাশনালে বাংলার হয়ে সে অনেক কিছু করেছে। গত মে মাসে শালকিয়াতে লাইভ সেভিং স্পোর্টস এর স্টেট সিলেকশন হয়। সেখান থেকে ১৫ জনকে বাছাই করে ভাইজ্যাক নিয়ে যাওয়া হয়। তার মধ্যে মনোজিৎ একজন।