Anant-Radhika Wedding: মেরুদণ্ড বিক্রি নেই! আম্বানিদের বিয়েকে ‘সার্কাস’ বলে দাগিয়ে বয়কটের পথে আলিয়া…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নেটপাড়া থেকে শুরু করে সর্বত্র এখন একটাই চর্চা! অনন্ত-রাধিকার বিয়ে। ছোট ছেলের বিয়েতে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছেন ধনকুবের মুকেশ আম্বানী (Mukesh Ambani) ও নীতা আম্বানী (Nita Ambani)। দেশের অন্যতম বিগ ফ্যাট বিয়েবাড়ি, যা আগে কেউ দেখেনি। ৪ মাস আগে থেকেই শুরু হয়েছে অনন্ত-রাধিকার প্রাকবিবাহ অনুষ্ঠান। গত ৩ জুলাই ছিল ‘মেমারু’র অনুষ্ঠান। ৫ জুলাই ‘সংগীত’। ১২ জুলাই ২০২৪ বিবাহ বন্ধনে বাঁধা পড়বেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। 

আরও পড়ুন, Anant Ambani and Radhika Merchant Wedding: বিয়ে নাকি G-7 বৈঠক! বিলাসি ফ্যালকন ২০০০ জেটে আমন্ত্রিতদের আনছেন আম্বানি…

এই বিয়ের অনুষ্ঠানে কে উপস্থিত নেই? প্রাক-বিবাহের উৎসবের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে, যেখানে অনন্যা পান্ডে , খুশি কাপুর এবং অরি সহ অতিথিদের হলদি (হলুদ) সেলিব্রেট করতে দেখা যাচ্ছে। ওরহান আওয়াত্রামানি ওরফে অরি, অনন্যা, খুশি কাপুর এবং শানায়াকে হালদি অনুষ্ঠানের ভিতরের ছবিগুলি ইনস্টাগ্রামে শেয়ার করতে দেখা গেছে। তবে আমন্ত্রন সত্ত্বেও দেখা মেলেনি আলিয়ার। 

আম্বানিদের বিয়েতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন অনুরাগ কশ্যপের মেয়ে আলিয়া। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েকে ইনস্টাগ্রামে ‘সার্কাস’-এর সঙ্গে তুলনা করে তিনি বলেন, বিয়ের নামে প্রহসন-সার্কাস চলছে। তাই আমন্ত্রণ সত্ত্বেও নিজের আত্মসম্মান বজায় রাখতেই সেখানে যাবেন না তিনি। ইনস্টায় তিনি লেখেন, ‘আমায় আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি না বলেছি কারণ, এখনও পর্যন্ত এইটুকু আত্মসম্মান আমার আছে। একটা বিয়ের জন্য এভাবে নিজেকে বিক্রি করব না।’ 

আলিার কথায়, ‘এত টাকা! এতই টাকা! কোথায় খরচ করব? চল জাস্টিনকেই ডেকে নিই।অম্বানির বিয়ে তো আসলে বিয়ে হচ্ছে না। ওখানে সার্কাস চলছে।’  প্রসঙ্গত, সংগীতের অনুষ্ঠানে মার্কিন পপ তারকা জাস্টিন বিবার এসেছিলেন। যিনি পারিশ্রমিক নিয়েছিলেন ৮৩ কোটি টাকা। তবে তিনিই প্রথম নয়, এর আগে দুটি প্রি-ওয়েডিং অনুষ্ঠানে এসেছিলেন রিহানা, কেটি পেরি, পিট বুল এবং শাকিরার মত হেভিওয়েট তারকারা। এঁদের পাশাপাশি তো রয়েছে বলিউডে তারকারা। 

আরও পড়ুন,Rakhi Sawant: অস্ত্রোপচারের পর মা হওয়ার ক্ষমতা হারান রাখি, খবর পেয়ে ভেঙে পড়েন অভিনেত্রী…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *