Bengal Weather:২১ জুলাই বৃষ্টিতে ভাসবে কলকাতা, পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা…


অয়ন ঘোষাল: আজ রাজ্যের সব জেলায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মেদিনীপুর, হাওড়া ও কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। কালও আবহাওয়া একইরকম থাকবে, জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টাতে জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে  উত্তরবঙ্গের জেলাগুলিতে। ১৭ থেকে ১৯ জুলাই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। 

আরও পড়ুন, wb weather update: আগামিকাল থেকে ভারী বৃষ্টিতে ভাসবে রাজ্যের এইসব জেলা

শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। উত্তরের সমস্ত জেলায় সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও কলকাতাতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ১৯ জুলাই থেকে আবহাওয়ার পরিবর্তন। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে।

শুক্রবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় ভারী বৃষ্টি। শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিন ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। ২১ জুলাই রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস।রাতের তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা ৩২.১ ডিগ্রি। তাপমাত্রায় আপাতত তেমন কোনও উত্থান পতন নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতার আলিপুরে ৮.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

দক্ষিণ ওড়িশার নিম্নচাপটি ক্রমশ সরে ছত্রিশগড় ও বিদর্ভ এলাকায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে আরো দূরে সরে গেছে। মৌসুমী অক্ষরেখা গোপালপুরের ওপর দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ১৯ জুলাই শুক্রবার নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। নিম্নচাপ তৈরি হবে উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। মূলত এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে।

আরও পড়ুন, Mal: চা বাগানে অমানবিক অত্যাচারের শিকার নাবালিকা, ধৃত ৪ নাবালক-সহ প্রেমিক

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *