Malda Train Accident : ফের রেল দুর্ঘটনা! মালদায় লাইনচ্যুত মালগাড়ি – goods train derails near harishchandrapur in malda for details watch the bengali video


ফের দুর্ঘটনার কবলে পড়ল মালগাড়ি। মালদার হরিশ্চন্দ্রপুরে লাইনচ্যুত হল ৫টি বগি। সকাল ১১ টা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার কুমেদপুরের বাংলা বিহার সীমান্তের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে খবর মিলেছে। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন ও ট্রেনটিকে কাটিহার স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। তেলের ট্যাঙ্কার নিয়ে যাওয়া মালগাড়ির ৫ টি বগি লাইনচ্যুত হয়েছে। জানা গিয়েছে, মালগাড়িটি এনজিপি থেকে কাটিহারের দিকে যাচ্ছিল। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। বিশেষত আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টার কাজ চলছে। বিস্তারিত জানুন এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *