North Bengal Rail Accident : রাঙাপানিতে ফের লাইনচ্যুত মালগাড়ি – goods train 2 coaches derailed at rangapani siliguri


ফের মালগাড়ি লাইনচ্যুত হল রাঙাপানিতে। এ বারও তেলের ট্যাঙ্কার বোঝাই একটি মালগাড়ি নুমলিগড় তেল ডিপোয় ঢোকার সময়ে রাত সাড়ে নটা নাগাদ দুটি ওয়াগন লাইন থেকে ছিটকে যায়। ঘটনাস্থলে পৌঁছেছেন রেল আধিকারিক এবং রেল পুলিশের কর্মীরা। হতাহতের খবর নেই।গত জুন মাস থেকে রাঙাপানিতে পর পর তিনটি রেল দুর্ঘটনা হল। প্রথম দুর্ঘটনা ঘটে গত ১৭ জুন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনকে পিছন থেকে ধাক্কা মারে মালগাড়ি। ওই ঘটনায় রেল কর্মী সহ দশ জনের মৃত্যু হয়।

এরপরে নুমলিগড় তেল ডিপোয় ঢোকার সময়ে একটি মালগাড়ি বেলাইন হয়। এ বারও একই ঘটনা। স্বাভাবিকভাবেই রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় মানুষের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে।

কিছুদিন আগেই লাইনচ্যুত হয়েছিল হাওড়া-মুম্বই মেলের ১৮টি বগি। ঘটনায় মৃত্যু হয়েছিল ২ জনের। ভারতীয় রেলের একের পর এক দুর্ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে যাত্রী নিরাপত্তা নিয়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *