Housewife death: তুচ্ছ বিষয়ে তর্কাতর্কি, স্ত্রীকে পিটিয়ে মারল মদ্যপ স্বামী


ই গোপী: মদ্যপ অবস্থায় স্ত্রীকে পিটিয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত মোহড়ের বাসুলিয়া এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম ঝর্না সামন্ত (৪২)। বাড়ি সবং ব্লকের মোহাড় অঞ্চলের বাসুলিয়া গ্রামে।

মৃত মহিলার বাপের বাড়ি সূত্রে জানা গেছে, প্রায় ২৫ বছর আগে ঝর্না সামন্ত নামে ওই মহিলাকে ভালোবেসে বিয়ে করেন বাসুলিয়া গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ সামন্ত। বিয়ের পর থেকে পারিবারিক অশান্তি প্রতিনিয়ত চলত। তাদের এক ছেলে এবং দুই মেয়ে রয়েছে। দুই মেয়েকে কয়েক বছর আগে বিয়েও দেয় রবীন্দ্রনাথ।

মৃত মহিলার ভাইয়ের অভিযোগ, গতকাল রাতে অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে। তারপর খাওয়া দাওয়া শেষে তার স্ত্রীর সঙ্গে পারিবারিক অশান্তিতে জড়িয়ে পড়ে। তখনই রবীন্দ্রনাথ তার স্ত্রীকে ভারী বস্তু দিয়ে পিটিয়ে খুন করে। রবিবার সকালে এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে। স্থানীয় কৌতুহলী মানুষজন ঘটনাস্থলে ভিড় জমায়।

পরবর্তীতে এই খবর পেয়ে সবং থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে ওই মহিলার উদ্ধার করে নিয়ে আসে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। মহিলার বাপের বাড়ির পক্ষ থেকে সবং একটা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিস। তবে এই ঘটনায় অভিযুক্ত রবীন্দ্রনাথ সামন্ত পলাতক বলে জানা গিয়েছে। পুলিস তার খোঁজই তল্লাশি চালাচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *