Rail Blockade: লোকাল ট্রেন বাতিলের অভিযোগে অবরোধ – sealdah to baruipur lakshmikantapur train service stopped watch video


রবিবার সকালে রেল অবরোধ শিয়ালদা দক্ষিণ শাখায় সুভাষ গ্রাম স্টেশনের কাছে। রবিবার সকালে রেল অবরোধের কারণে ভোগান্তি যাত্রীদের। বারুইপুর, লক্ষীকান্তপুর, ডায়মন্ড হারবার, নামখানা, কাকদ্বীপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে রেল সূত্রে খবর। জানা গিয়েছে, রবিবার বারুইপুর লোকাল বাতিল করার ঘটনার প্রতিবাদে ট্রেন অবরোধ করেন স্থানীয় মহিলা যাত্রীরা। সুভাষ গ্রামে সকাল প্রায় ৭টা থেকে ট্রেন অবরোধের সামিল হয়েছেন তাঁরা। এদিন সকালের ৬.১৩ বারুইপুর লোকাল আচমকা বাতিল করে দেয় রেল। রেলের তরফে জানানো হয়, যান্ত্রিক গোলযোগের কারণেই ট্রেন বাতিল করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৪ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *