আরজি কর কাণ্ডে শুরু থেকেই চর্চায় রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম। কিন্তু মানুষ হিসেবে কেমন ডাঃ সন্দীপ ঘোষ, তা সন্ধান করতে গিয়েই এই সময় ডিজিটালের ক্যামেরার সামনে উঠে এল চমকপ্রদ তথ্য। স্থানীয় সূত্রে জানা যায় ২০০৮- ৯ সালে বারাসাতের এক বেসরকারি হাসপাতালে কর্মরত থাকাকালীন। বারাসাত রথতলা হৃদয়পুর সংলগ্ন মল্লিক বাগানে একটি বাড়ি কিনেছিলেন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সে সময় এলাকার মানুষ তাঁকে চিনতেন ডাঃ এস ঘোষ নামে। তবে চিকিৎসক নয়, সে পাড়ায় বিভিন্ন কীর্তির কারণেই অল্প সময়েই নাম ছড়িয়ে পড়েছিল সন্দীপ ঘোষের। স্থানীয় এলাকাবাসীকে প্রশ্ন করতেই জানা গেল সেসব কথা। বিস্তারিত জানুন এই ভিডিয়োতে।