আরজি কর কাণ্ডের আঁচ পড়েছে গোটা দেশে। এমনকি বিদেশেও দেখা গিয়েছে প্রতিবেশীদের প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানাতে। এবারে বিখ্যাত ধারাবাহিকেও দেখা গেল আরজি করের ছায়া। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ‘কে প্রথম কাছে এসেছি’ সিরিয়ালের চিত্রনাট্যেও উঠে এল প্রতিবাদের সুর। এই সিরিয়ালের গল্প দেখা যায়, এক প্রতিবেশী মেয়ের শ্লীলতাহানির ঘটনা। যে ঘটনায় প্রতিবাদে সরব হয় গল্পের কেন্দ্রীয় চরিত্র মধুবনী। বিশদে জানুন এই ভিডিয়োতে।