সোমবার সিবিআই দফতরে হাজির হন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। সূত্রের খবর, আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এদিন নির্মল ঘোষকে তলব করে সিবিআই। দীর্ঘ সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিজিও-এর বাইরে আসেন তৃণমূল বিধায়ক। সন্দীপ ঘোষকে নিয়ে প্রশ্ন উঠতেই জবাব নির্মলের। আরজি করের নির্যাতিতা তাঁর বিধানসভা এলাকার বাসিন্দা। ৯ অগস্ট তিনি আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়েছিলেন, সামনে এসেছে এমনই তথ্য। এ দিন সিজিও থেকে বেরিয়ে নির্মল ঘোষ বলেন, ‘আমি বিকেল সাড়ে ৩টে নাগাদ হাসপাতালে গিয়েছিলাম। ওই তরুণী আমার বিধানসভা এলাকার বাসিন্দা। নৈতিক দায়িত্ব পালনের জন্য আমি গিয়েছিলাম’। বিস্তারিত রইল এই ভিডিয়োতে।