বিস্কুট দেওয়ার লোভে তিন বছরের শিশুর উপর ঝাঁপাল বুড়ো! গ্রেফতার অভিযুক্ত…| old man has been arrested for physically assaulting a three-year-old girl in exchange for biscuits


সন্দীপ চৌধুরী: বর্বরতার চূড়ান্ত সীমা! মর্মান্তিক ঘটনা কাটোয়ায়। জানা গিয়েছে, ফের যৌননিগ্রহের শিকার এক শিশুকন্যা। ঘটনা ঘটে কাটোয়া থানা এলাকায়। কাটোয়া থানার একটি গ্রামের আদিবাসী পাড়ায় তিন বছরের শিশুকন্যাকে যৌন নিগ্রহের দায়ে গ্রেফতার এক প্রৌঢ়। 

অভিযুক্ত প্রৌঢ় নিগৃহীত শিশুকন্যার প্রতিবেশী। প্রৌঢ়কে কাটোয়া থানার পুলিস গ্রেফতার করে জেরা শুরু করেছে। শিশুটির গোপনাঙ্গে আঙুল দেওয়ার অভিযোগ। শনিবার দুপুরের ঘটনা কিন্তু জানাজানি হয় সন্ধ্যের সময়। নিগৃহীত শিশুকন্যার মায়ের অভিযোগ শনিবার দুপুরে প্রতিবেশী প্রৌঢ় মহেশ সোরেন নিজের ফাঁকা বাড়িতে তার তিন বছরের শিশুকন্যাকে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে। বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে শনিবার দুপুরে পাড়ার দুটো শিশুকে নিয়ে গেলেও অভিযুক্ত মহেশ তার মেয়ের গোপনাঙ্গে হাত দেয় বলে অভিযোগ। শনিবার সন্ধ্যের সময় ঘটনা জানাজানি হলে গ্রামবাসীরা অভিযুক্ত প্রৌঢ় মহেশকে আটকে রেখে কাটোয়া থানায় খবর দেয়। কাটোয়া থানার পুলিস অভিযুক্তকে গ্রেফতার করে পাশাপাশি নিগৃহীতা শিশুর চিকিৎসার জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। 

আরও পড়ুন:WB Weather Update: নিম্নচাপের প্রভাবে উত্তাল হবে সমুদ্র! কোথায় ল্যান্ডফল ডানার?

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা শিশুর স্বাস্থ্য পরীক্ষার পর তাকে ভর্তি করে নেয়। হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সুশান্তবরণ দত্ত বলেন, শিশুকন্যার গোপনাঙ্গে রক্তের দাগ পাওয়া গিয়েছে। তবে শিশুর অবস্থা এখন স্থিতিশীল। পর্যবেক্ষণের জন্য ভর্তি রাখা হয়েছে। কাটোয়া থানার পুলিস অভিযুক্ত মহেশ সোরেনের বিরুদ্ধে পকসো ধারায় ধর্ষনের চেষ্টার মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। রবিবার অভিযুক্তকে কাটোয়া মহকুমা আদালতের পকসো এজলাসে পেশ করা হবে বলে পুলিস জানায়।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *