‘মন্নতের’ সামনে জনস্রোত, ‘ভালোবাসার সমুদ্রে’ শাহরুখের ৫৯ তম জন্মদিন…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেউ গাইছেন গান, কেউ আবার দাঁড়িয়ে রয়েছেন সিগনেচার পোজে। দূরদূরান্ত থেকে এসেছেন ভক্তরা। কারোর মুখে শোনা যাচ্ছে ‘কেহতে হ্যায় আগর কিসি চিজ কো দিল সে চাহো…’। সকলে এক দৃষ্টিতে তাকিয়ে ‘মন্নতের’ (Mannat) দিকে। মধ্যরাত যখন দেশজুড়ে দিওয়ালী পালনের ধুমধাম। এরই মধ্যে মুম্বইয়ের মন্নতের সামনে জনজোয়ার। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছেন একটি মানুষকে দেখবেন বলে। কারণ আজ ‘কিং খান’-এর জন্মদিন। নভেম্বর মাস পড়া মানেই শাহরুখ উৎসব শুরু। বলাচলে একদিন আগের থেকেই ভিড় জমা শুরু হয়ে গিয়েছিল বাদশার দরবারের সামনে। পরিস্থিতি সামাল দিতে মোতায়ন ছিল বিশাল পুলিস। কিন্তু একপ্রকার যত সময় বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে ভিড়। ঘড়ির কাঁটায় তখন ১২টা। শুরু হয়ে যায় হুল্লোর।

আরও পড়ুন: Rohit Bal Passes Away: দীপাবলিতে দুঃসংবাদ, আচমকাই প্রয়াত প্রখ্যাত ডিজাইনার রোহিত বল…   

কেউ পরে এসেছেন শাহরুখ নামের টিশার্ট। হাতে পোস্টার, শুভ জন্মদিন লেখা ফ্ল্যাগ। বাদশার জন্মদিন উপলক্ষ্যে কেউ বিতরণ করছেন কম্বল, কেউ আবার খাবার তুলে দিচ্ছে গরিব মানুষের মুখে। দীর্ঘ প্রতীক্ষার পর সময়মতো তিনি এলেন। জয় করলেন হাজার হাজার হৃদয়গুলি। মধ্যরাতেই অনুগামীদের আবদার মেটাতে মন্নতের কালো জালে ঘেরা খাঁচার উপর দিয়ে বাঘের মতন বেড়িয়ে আসলেন কিংখান। পরনে কালো টি শার্ট, মিলিটারি ছাপ প্যান্ট, মাথায় কালো টুপি, চোখে সানগ্লাস। এমনই রূপে ভক্তদের সামনে এলেন তিনি। এক ঝলকে দেখে বোঝায় যাবে না ৫৯ বছরে পা দিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। বয়স যেন এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। জওয়ান যেন আরও জওয়ান হয়ে গিয়েছেন।

৫৯-তে পা দিয়েই রাত জাগলেন কিং। প্রতিবারের মতো সিগনেচার পোজ দিয়ে, সকলের সামনে হাত জোর করে প্রণাম জানিয়ে ধন্যবাদ জানান। হাত নাড়ান ভক্তদের উদেশ্যে। পাশাপাশি তিনি তাঁর নিজের এক্স হ্যান্ডেলে সকল ভক্তদের উদ্দেশে লিখলেন, “এটা অবিশ্বাস্য এত মানুষ মধ্যরাতে আমায় শুভেচ্ছা জানাতে এসেছেন। আমি দিনের শেষে একজন অভিনেতা। এর থেকে সুখের কিছুই হতে পারে না যে আমি আপনাদের খুশি করতে পেড়েছি। আপনাদের স্বপ্নের ভালবাসায় আমি বাঁচি। আপনাদের আনন্দ দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সকালে পর্দায় সকলের সঙ্গে দেখা হচ্ছে, পর্দার বাইরেও।” মাঝে তাঁর কিছু ছবি বসে গেলেও ২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’ দুটি ছবিই হাজার কোটির গণ্ডি পেরিয়েছে। রাজার দিনকাল যেমনই যাক, তিনি রাজাই থেকে যান।  শাহরুখও বদলাননি। নায়কের পাঠ করা রোলগুলির বয়স বাড়লেও। শাহরুখ খান এখনও এভারগ্রিন। গতকাল রাতে প্রতিবারের মতন ফ্যানরা জমা হয়েছিল মন্নতের বাইরে।  সেখানে থেকে কিংখান বেড়িয়ে পরেন রানী মুখার্জীর দিওয়ালী পার্টিতে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *