নাবালিকাকে ভাইঝিকে দিনের পর দিন ধর্ষণ! ‘বর্বর’ কাকাকে…| physically assaulted of minor niece Life imprisonment punishment of uncle


প্রদ্যুৎ দাস: নাবালিকা ভাইঝিকে ধর্ষণ। আমৃত্যু কারাদণ্ড কাকার। জলপাইগুড়ি জেলা পকসো আদালত এই রায় দিল বুধবার। পাশাপাশি অপর একটি পকসো মামলায় অভিযুক্তের ৭ বছরের কারাদণ্ডাদেশ বলে জানান, সরকারি আইনজীবী দেবাশীষ দত্ত।

জলপাইগুড়ি আদালত পকসো মামলায় ফের দুজনের সাজা ঘোষণা করল। বুধবার বিকেল সাড়ে ৩ টা নাগাদ জলপাইগুড়ি জেলা পুলিস সুপার উমেশ খান্ডাবাহাল প্রেস বিজ্ঞপ্তিতে জানান ধূপগুড়ি থানা ও জলপাইগুড়ি মহিলা থানার একটি করে পকসো মামলায় অভিযুক্তের সাজা ঘোষণা করল জেলা আদালত।

ধূপগুড়ি থানার মামলায় জলপাইগুড়ি বিশেষ পকসো আদালত অভিযুক্তকে পকসো আইনের অধীনে একটি ঘৃণ্য অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। ১৪ জুন, ২০২১-এ, অভিযুক্তের দ্বারা ১৬ বছর বয়সী ভাইঝিকে বারবার যৌন নির্যাতনের শিকার হয়েছিল।

আরও পড়ুন:Narayana Murthy: ‘বিতর্কিত’ মূর্তি-কথা! ৪০ বছর টানা সকাল ৬.৩০ থেকে রাত ৮.৩০ অফিস করেছেন ইনফোসিস কর্তা…

পাশাপাশি জলপাইগুড়ি মহিলা থানার মামলায় জলপাইগুড়ি বিশেষ পকসো আদালত অভিযুক্তকে ১৩ বছর বয়সী এক কিশোরীকে যৌন নির্যাতনের জন্য ৭ বছরের কঠোর কারাদণ্ড প্রদান করেছে। ৫ অক্টোবর, ২০১৬-এ অভিযুক্ত তাকে ফোন করে বাড়িতে ডেকে এনে এই অপরাধটি করেছিল। জলপাইগুড়ি জেলা পুলিস সুপার আরও জানান ২০২৫ সালের তৃতীয় ও চতুর্থ দোষী সাব্যস্ত হওয়া এই রায়গুলি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

উল্লেখ্য, দুদিন আগে এক নাবালককে‌ যৌন হেনস্থার‌ অভিযোগে‌ ২০ বছরের সশ্রম কারাদণ্ড হল অভিযুক্ত যুবকের। গত সোমবার জলপাইগুড়ি জেলা আদালতের বিচারক এই সাজার‌ কথা ঘোষণা করেন। কোন‌ও নাবালককে‌ যৌন‌ হেনস্থার ঘটনায় জলপাইগুড়ি জেলা আদালতে এই প্রথম এত বড়মাপের সাজা‌ হল‌ কোন‌‌ও আসামির। চা-বাগানে নিয়ে গিয়ে ৭ বছরের ওই নাবালকের উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। ২০১৯ সালের ২৯ অক্টোবরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল জলপাইগুড়ির রাজগঞ্জ এলাকায়। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *