অরূপ লাহা: রবিবাসরীয় ব্রিগেডযাত্রার চেনা ছবি ফিরে এসেছে। ১৯ নম্বর জাতীয় সড়কের পূর্ব বর্ধমানের শক্তিগড়ের ল্যাংচা হাব-এ সকাল থেকেই ভিড়। ডেসটিনেশন ব্রিগেড। কিন্তু দূরের রাস্তা। তাই কলকাতা যাবার পথে একটু ব্রেক জার্নি। টিফিন করা তার সঙ্গে একটু চালকদেরও বিশ্রাম। টিফিনে কচুরি, আলুরদমের পাশাপাশি ল্যাংচা থাকছেই।
সময় বদলেছে। রাজ্যে এক যুগ আগে বামেরা ক্ষমতাচ্যূত। তাই ক্ষমতাহীন বামেদের ব্রিগেডে সেই আগের মত মানুষের ঢল নেই। নেই শক্তিগড়ের ল্যাংচা হাবে ভিড়ের খুনসুটি। তবে যে একেবারে ভিড় হচ্ছে না, বিক্রি হচ্ছে না, তা নয়। সকাল থেকে বিক্রি ভালোই হচ্ছে বলে জানান ল্যাংচা দোকানের মালিক সেখ ইমাতুল্লা।

ব্রিগেডে সমাবেশ মানে সপ্তাহ দুয়েক আগে থেকে যে প্রস্তুতি নিতেন ল্যাংচা হাবের ব্যবসায়ীরা তা এখন নেই। তবে অন্যদিনের তুলনায় রোববারের সকালে দোকানে দোকানে ভিড় বেশ ভালো। মূলত বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের ব্রিগেডমুখি মানুষজন ব্রেক জার্নি করেন শক্তিগড়ে। এটাই চলে আসছে। তবে এখন জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য ল্যাংচার দোকানে কেনাবেচায় বেশ সমস্যা হচ্ছে। কারণ ল্যাংচা হাবের সামনেই ১৯ নম্বর জাতীয় সড়কের উপর এখন ফ্লাইওভারের কাজ চলছে। তবে তাতেও এদিন ভিড় কমেনি ল্যাংচার দোকান গুলিতে।
আরও পড়ুন-মীন থেকে কুম্ভে বক্রী হবেন শনি! এর জেরে সৌভাগ্যের সুনামিতে ভেসে যাবেন এই কয়েকটি রাশি! অর্থ-মান-যশে…
আরও পড়ুন- নদীতে ভেসে চলা নৌকায় বীভৎস ধ্বংসলীলা! নারকীয় আগুনে পুড়ে, জলে ডুবে মৃত প্রায় ১৫০! নিখোঁজ বহু…
সিটু কর্মী কান্ত বাউরি রাণীগঞ্জের বাসিন্দা। তিনি ল্যাংচা হাবে টিফিন করার ফাঁকে জানান, এখন তো টিফিন করছি। কচুরি আর আলুর দাম দিয়ে। কিন্তু ব্রিগেড থেকে বাড়ি ফেরার পথে শক্তিগড় থেকে ল্যাংচা কিনে নিয়ে যাব। ব্যবসায়ীরা জানান, দোকানে ল্যাংচা না থাকলে অনেকেই সেই দোকানে ঢুকতেই চায় না। উঁকি মেরে দেখে নিয়ে তবেই অনেকে দোকানে ঢোকেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
