Film Piracy Scam: দেশের বিনোদন জগতকে ধ্বংস করছে সিনেমার পাইরেসি, প্রকাশ্যে ২২,৪০০ কোটির কেলেঙ্কারি


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গোটা দুনিয়ার বিনোদন শিল্পের অন্যতম শত্রু পাইরেসি। শুনলে অবাক হবেন ভিডিয়ো পাইরেসিতে সবার উপরে রয়েছে ভারত। আমাদের দেশের ফিল্ম পাইরেসিতে জড়িত কমপক্ষে ৯০.৩ মিলিয়ন গ্রাহক। এর পরেই রয়েছে ইন্দোনেশিয়া। সেখানে পাইরেসির সঙ্গে জড়িত ৪৭.৫ মিলিয়ন গ্রাহক। তৃতীয় স্থানে ফিলিপিন্স। সেখানে পাইরেসি সিনেমা দেখেন ৩১.১ মিলিন গ্রাহক। এমনই এক সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে একটি সর্বভারতীয় দৈনিক।

এনিয়ে সরব হয়েছেন জি মিডিয়ায় চেয়ারম্যান সুভাষ চন্দ্র। এক্স হ্যান্ডেলে করা এক পোস্ট তিনি লিখেছেন, সন্ত্রাসবাদী নেটওয়ার্ক শুধুমাত্র একটি মতাদর্শের উপরে টিকে থাকে না। তার টিকে থাকার জন্য টাকার প্রয়োজন হয়। পাইরেটেড কনটেন্ট তাদের আয়ের একটা উত্স।

ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি পাইরেসির কবলে। থিয়েটারে মুক্তির আগেই তা চলে যাচ্ছে পাইরেটদের হাতে এবং তা গ্রাহকদের কাছে চলে যাচ্ছে। রেড ২, সিকান্দার, জাট-এর মত ছবি রিলিজের আগেই বিভিন্ন পাইরেট সাইটের হাতে চলে যায়।

সবিস্তারে আসছে….

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *