Hoax Bomb Threat in Swasthya Bhaban: ‘চারটে বোমা রাখা আছে, RDX বিস্ফোরণে উড়ে যাবে স্বাস্থ্যভবন!’ ছুটে এল বোম্ব স্কোয়্যাড…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্বাস্থ্য ভবনে  RDX রাখা আছে, যে কোনও সময় হতে পারে বিস্ফোরণ’, ফের এল হুমকি ই-মেল মঙ্গলবার দুপুরে। 
সোমবারও এমনই একটি হুমকি মেল আসে স্বাস্থ্য ভবনে। তাতেও শোরগোল পড়ে যায়। খবর পাওয়া মাত্রই স্বাস্থ্য ভবনে পৌঁছে গিয়েছিলেন বিধাননগর থানার পুলিশ। গোটা এলাকায় চিরুনি তল্লাশি চলেছিল।

আরও পড়ুন: Cyclone Shakti update: ‘শক্তি’ তাণ্ডব করবে! প্রবল বেগে ধেয়ে আসছে! দক্ষিণের সাগরপার ত্রস্ত, তৎপর প্রশাসন…

আবারও স্বাস্থ্য ভবনে হুমকি ই-মেইল। আবারও বিস্ফোরণের হুমকি। চারটি আরডিএক্স রাখা আছে স্বাস্থ্য ভবনের মধ্যে, ইমেলে এমনই হুমকি দেওয়া হয়েছে বলে খবর। বিকেলে হবে বিস্ফোরণ। এই হুমকি বার্তা পেয়েই শোরগোল পড়ে গিয়েছে স্বাস্থ্য ভবনের অন্দরে। কারা, কী উদ্দেশ্যে এই মেল পাঠাল তা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। 

ইতিমধ্য়েই গোটা ঘটনার কথা পুলিশকে জানানো হয়েছে। বিধাননগর থানার পক্ষ থেকে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সাইবার ক্রাইম থানার পুলিশও। প্রসঙ্গত, আগে সোমবারও এমনই একটি হুমকি মেল আসে স্বাস্থ্য ভবনে। তাতেও শোরগোল পড়ে যায়। খবর পাওয়া মাত্রই স্বাস্থ্য ভবনে পৌঁছে গিয়েছিলেন বিধাননগর থানার পুলিশ। গোটা এলাকায় চিরুনি তল্লাশি চলে। কিন্তু, কোনও বিস্ফোরকের খোঁজ মেলেনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে , মূলত ভয়ের পরিবেশ তৈরি করতেই এ ধরনের মেল পাঠানো হয়েছিল। এবার ফের হুমকি মেল আসতেই নতুন করে চর্চা। 

আরও পড়ুন: Japanese Baba Vanga Prediction for Covid 2025: অতিমারীর আক্রমণে প্রায় বিলুপ্ত হবে সভ্যতা, রাস্তায় পড়ে থাকবে লাশ! ২০** সাল নিয়ে বাবা ভাঙ্গার ভয়ংকর গণনা…

পুলিশ সূত্রে খবর, এবার একটি অন্য আইডি থেকে এই ইমেল পাঠানো হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে এসেছে বোম্ব স্কোয়াড। এসেছেন সাইবার ক্রাইম দফতরের বিশেষজ্ঞরা। পুরো এলাকা খালি করে দেওয়া হয়েছে। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *