শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: ৩১ মে-র মধ্যে নতুন করে শিক্ষক নিয়োগের (Teachers Recruitment Process) প্রক্রিয়া শুরুর করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনেই কাজ করছে স্কুল শিক্ষা দফতর। আর সেইমতোই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের আগেই নয়া পরীক্ষাবিধি প্রকাশিত হল।
আরও পড়ুন, SSC Protest: মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে এবার অর্ধনগ্ন মিছিলে চাকরিহারারা!
সুপ্রিম কোর্ট ৩১ মে’র মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ মেনে আগামী ৩০ মে নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দেওয়া হল। শিক্ষা দফতর সূত্রের খবর, ৩০ মে বিজ্ঞপ্তি প্রকাশের পরে এই দিনই শীর্ষ আদালতে এফিডেভিট দাখিল করতে চলেছে এসএসসি।
নয়া বিজ্ঞপ্তিতে কী বিধি নিষেধ শিক্ষা দফতরের?
শীর্ষ আদালতের নির্দেশেই ২১ বছর থেকে ৪০ বছর বয়সীদের আবেদনে সুযোগ। নম্বরের ক্ষেত্রে নতুন করে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য বরাদ্দ ১০ নম্বর। লেকচার ডেমনস্ট্রেশনের জন্যও বরাদ্দ ১০ নম্বর। মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক নয় এবার স্নাতক বা স্নাতকোত্তরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মিলবে ১০ নম্বর।
আরও পড়ুন, Modi Vs Mamata: ‘ইজ্জত দিয়ে খেলা করলে ছেড়ে কথা বলব না’, মোদীকে হুঁশিয়ারি মমতার!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
