প্রসেনজিৎ মালাকার: সিবিআই নজরে ফের কেষ্ট! অনুব্রত মন্ডল (Anubrata Mondal) ফোন বিতর্কে জড়াতেই ফের সক্রিয় সিবিআই। সূত্রের খবর, গোরু পাচার মামলায় বিভিন্ন সাক্ষীদের ফোন করে কথা বলেছেন সিবিআইয়ের আধিকারিকরা। জানাতে চাওয়া হয়েছে, অনুব্রত মণ্ডলের তরফ থেকে কাউকে কোনও ফোন করা হয়েছে কিনা? কোনও রকম সেটিং করার চেষ্টা হচ্ছে কিন?
পাশাপাশি তাঁদেরকে এও নির্দেশ দেওয়া হয়েছে যে এমন কোনও ঘটনা ঘটলে, তাঁরা যেন দ্রুত সিবিআই আধিকারিকদের জানান। আর এই ঘটনা সামনে আসতেই এবার প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি এই কল রেকর্ডকে হাতিয়ার করে আগামী দিনে আদালতে অনুব্রত মন্ডলের জামিন খারিজের আবেদন করতে চলেছে সিবিআই?
প্রসঙ্গত আইসিকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করার অডিয়ো ক্লিপ ভাইরাল হতেই বিপাকে অনুব্রত মন্ডল। শনিবার তাঁকে বোলপুর এসডিপিও অফিসে তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছিল পুলিস। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ান অনুব্রত। বদলে তাঁর ৭ জন আইনজীবীর দল এসে হাজিরা না দেওয়ার কারণ জানিয়ে যান।
পুলিস সূত্রে খবর ফের একটি হাজিরার নোটিস পাঠানো হয়েছে অনুব্রত মণ্ডলকে। কেষ্টর কার্যকলাপে কার্যত মুখ পুড়েছে রাজ্য সরকার ও তৃণমূল-কংগ্রেসের৷ অডিয়ো সামনে আসতেই ৪ ঘণ্টার মধ্যে অনুব্রত মণ্ডলকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় তৃণমূল কংগ্রেস। চাপে পড়ে দলের শৃঙ্খলারক্ষা কমিটির কাছে লিখিত ভাবে ও ভিডিয়ো বার্তায় ক্ষমা চেয়ে নেন অনুব্রত মণ্ডল।
আরও পড়ুন, No non-veg in Vande Bharat: বন্দে ভারতে ‘বন্ধ’ নন-ভেজ? তুঙ্গে যাত্রী-ক্ষোভ…
আরও পড়ুন, Sikkim Landslide: গাড়ি দুর্ঘটনার পর এবার ভয়াবহ ভূমিধস! ফের বড়সড় বিপর্যয় সিকিমে, প্রাণ হারালেন…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
